ফরিদগঞ্জে কৃষি মেলার উদ্বোধন

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা:
চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের আয়োজনে শুক্রবার ৩দিন ব্যাপি কৃষি মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।

এতে ইউএনও তাসলিমনুনেছার সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা ফিরোজ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শফিকুর রহমান বলেন, আগামী দিনের সংকট মোকাবেলায় এক ইঞ্চি জায়গাও খালি রাখা যাবেনা।

সকলকে কৃষিকাজে মনোযোগ দিতে হবে। যাতে উৎপাদন অব্যাহত রেখে দেশের খাদ্য চাহিদা পুরুণ করা সম্ভব হয়। সরকারের সেবাগুলো সঠিকভাবে জনসাধারণের নিকট প্রদানে নির্দেশ দেন তিনি ।

এছাড়া তিনি আরোও বলেন, বিএনপি ও জামায়াতকে রাস্তায় উঠতে দেওয়া যাবে না। কারণ হিসাবে তাদের নাশকতাকে দায়ী করেন। বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা আশিক জামিল মাহমুদ, থানার অফিসার ইন চার্জ মো: শহীদ হোসেন, সাবেক ছাত্র নেতা খাজে আহমদ মজুমদার প্রমুখ।

You might like