ফরিদগঞ্জে সাবেক মেজরের হাতে সাধারণ মানুষ লাঞ্ছিত

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদতা :
চাঁদপুরের ফরিদগঞ্জের পৌর এলাকার চরবসন্তে সাবেক মেজর হাবিবুর রহমানের হাতে সাধারণ মানুষ লাঞ্ছিত হওয়ার ঘটনার সত্যতা পাওয়া গেছে। একই এলাকার হত দরিদ্র নান্নু মিয়াকে মেজর হাবিব ও তার ভাতিজা শিহাবসহ গত ৮ সেপ্টেম্বর লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে রক্তাক্ত জখম করেছে।

ঘটনার বিবরণে জানা যায়, একই এলাকার নান্নু (৫২) এর সাথে মেজর হাবিবের জমি সংক্রান্ত মামলা চলমান রয়েছে। ঘটনার দিন আচমকা নান্নুর উপর হামলা চালিয়ে তাকে মারাতœক আহত করে। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ফরিদগঞ্জ ও পরে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি দিয়ে চিকিৎ্সা করায়। এ ঘটার পূর্বেও একাধিক ব্যাক্তি মেজর হাবিবের হাতে লাঞ্ছিত হওয়ার সত্যতা পাওয়া গেছে।

লাঞ্ছিত হওয়া নান্নু জানায়, মেজর হাবিবকে আমি সব সময় শ্রদ্ধা করে আসছি। জমি সংক্রান্ত মামলা রয়েছে । কিন্তু কখন ও কথা কাটাকাটিও হয়নি। সম্প্রতি গত ৮ সেপ্টেম্বর সকালে দোকানের সামনে আমাকে দেখা মাত্রই মেজর হাবিক আমার জামার কলার চেপে ধরে কিল ঘুষি ও দোকানের পানির জগ দিয়ে পিটাতে শুরু করলে সাথে থাকা ভাতিজা শিহাব লাঠি দিয়ে আমার মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করেছে।

আমাকে প্রথমে ফরিদগঞ্জ ও পরে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। তাই থানায় অভিযোগ দিতে দেরি হচ্ছে। থানায় এ বিষয়ে মামলার প্রস্তুতি নিচ্ছি। মেজর হাবিবের মাকে গালি দেওয়ার বিষয়টি মিথ্যা বানোয়াট বলে আখ্যায়িত করেন নান্নু। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে কঠোর শাস্তির দাবি জানাই। আমার প্রতিবেশী নেছার আহাম্মদকে ইতিপূর্বে মারধোর করেছে। তাছাড়া নেছারের দোকানের সামনে ইটা রেখে প্রতিবন্ধকতা সৃস্টি করে রেখেছে।

এ বিষয়ে সাবেক মেজর হাবিবুর রহমান জানান, নান্নু আমার মাকে তুলে গালি দিয়েছে শুনতে পেরে আমি তাকে দুটো থাপ্পড় দিয়েছি। তবে আমার ভাতিজা হয়তো মেরেছে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহীদ হোসেনের সাথে কথা হলে তিনি জানান, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া যাবে।

You might like