ফরিদগঞ্জে রোটারি ক্লাবের পথ চলা শুরু

ফরিদগঞ্জ সংবাদদাতা :

ফরিদগঞ্জ রোটারি ক্লাব আনুষ্ঠানিক ভাবে পথ চলা শুরু করেছে। উপজেলা পর্যায়ে যাত্রা শুরু করতে স্পন্সর করেছে চাঁদপুর রোটারি ক্লাব।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাতে কামরুল হাসান সাউদকে প্রতিষ্ঠাতা সভাপতি , অ্যাডভোকেট মাহবুব আলমকে প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং মানিক মামুনকে প্রতিষ্ঠাতা ট্রেজারা করে কমিটি ঘোষনার মাধ্যমে সবা মূলক সংগঠনটি তার পথচলা শুরু করেছে।

রোটারী ক্লাব অব চাঁদপুরের সাবেক সভাপতি ও রোটারী ইন্টান্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২ বাংলাদেশের ডেপুটি গভর্নর রোটারিয়ান অ্যাড. সায়েদুল ইসলাম বাবুর ঐকান্তিক প্রচেষ্টায় ফরিদগঞ্জের নানা শ্রেণী ও পেশায় প্রতিষ্ঠিত ব্যাক্তিদের সমন্বয়ে উপজেলা সদরের লাইফ জেনারেল হাসপাতালের কনফারেন্স কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক রেজাউল রেজা, দিলীপ কুমার, আহসান হাবিব মামুন, প্রবীর চক্রবর্তী, কাউছারুল আলম কামরুল প্রমুখ।

You might like