

সাইদ হোসেন অপু চৌধুরী :
আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আজ রোববার ১৮ সেপ্টেম্বর সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চাঁদপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্যদের মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আর দাখিল করেছেন চেয়ারম্যান পদে ৬ জন- সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্যসহ মোট ৫৮ জন।
জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকাকে এই বিষয়টি নিশ্চিত করেন।
মনোনয়নপত্র বাছাই কালে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক কামরুল হাসান ও জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন।







