ফরিদগঞ্জে চোখ উঠা রোগে সয়লাব

মো. মহিউদ্দিন, ফরিদগঞ্জ সংবাদদাতা :

চাঁদপুরের ফরিদগঞ্জের সর্বত্র চোখ উঠা রোগ ব্যাপক বিস্তার লাভ করেছে। এক সাপ্তাহের মধ্যে এ রোগের সূচনা হলেও দিন দিন আক্রান্তের হার বেড়েই চলছে। উপজেলার ৫০টি হাই স্কুল ও ৫৪টি মাদ্রাসা ও ৮টি কলেজ ও দু‘শতাধিক প্রাথমিক বিদ্যালয় ও দু‘শতাধিক কওমি মাদ্রাসায় অধ্যয়নরত হাজার হাজার ছাত্র/ছাত্রীরা চোখ উঠা রোগে আক্রান্ত হওয়ার আশংকায় রয়েছে।

সম্প্রতি অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীরা আক্রান্ত হয়ে পড়েছে। এছাড়া সরকারী, বেসরকারী, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা/কর্মচরীরা ও আক্রান্ত হয়ে পড়েছে। এ বিষয়ে শিক্ষা ও স্বাস্থ্য বিভাগের কোন উদ্যোগ দৃশ্যমান হচ্ছে না। তাই সচেতন মানুষ মনে করছে স্বাস্থ ও শিক্ষা বিভাগকে শীঘ্র উদ্যোগ নেওয়া উচিত।

এ বিষয়ে উপজেলা প.প.কর্মকর্তা মো: আশ্রাফ আহমেদ ভূঁইয়া জানান, চোখ উঠা রোগটি ভাইরাস জনিত কারণে হয়ে থাকে। বর্ষা মৌসমে বৃষ্টির কারণে এ রোগটি অধিক মাত্রায় দেখাযায়। এ রোগের প্রাথমিক উপসর্গ হচ্ছে,চোখ লাল হওয়া, চোখ চুলকানো ,ব্যাথা ও পানি জরা শুরু হয়।

কোন ভাবেই আক্রান্ত ব্যক্তি বাহিরে যেতে পারবেনা। কেননা রোগটি চোঁয়াচে রোগ। তাই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সর্তকতা অবলন্বন করা দরকার। আক্রান্তরা এন্টিভায়টিক ড্রফ্ট ব্যবহার ও কালো চশমা ব্যবহার করতে হবে। স্বভাবিক ভাবেই ৫/৭ দিনের মধ্যে রোগটি সেরে যেতে পারে।

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা (মাধ্যমিক ) কে একাধিকবার মুঠোফোনে ফোন দিয়েও মোবাইল রিসিভ না হওয়ায় বক্তব্য নেয়া যায়নি।

You might like