আবাসিক হল ছেড়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা: ০২ অক্টোবর ২০২২

কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আবাসিক হল ছেড়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। সোমবার সকাল ৯টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের ছাত্রীরা তাদের হল ছাড়েন। এর আগে রোববার সন্ধ্যা ৬টার মধ্যে হল ছাড়েন বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের ছাত্ররা।

রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার মোঃ আমিরুল হক চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কমিটি বিলুপ্তি নিয়ে উত্তেজনা এবং সংর্ঘষের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ত পরবতী নিদের্শ না দেয়া পর্যন্ত আবাসিক হল বন্ধ ঘোষনা ও ছাত্রদের রোববার সন্ধ্যা ৬ টা এবং ছাত্রী সোমবার সকাল ৯ টার মধ্যে হল ছাড়ার নির্দেশ জারি করা হয়। একই সাথে আগামী ১০ অক্টোবর হতে ১৭ অক্টোবর পর্যন্ত সকল পরীক্ষা স্থগিত করা হয়।

গত শনিবার বিকেলে ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করার জের ধরে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু.পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় গুলিবর্ষন ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এ ঘটনায় পরবর্তীতে যেকোন অনাকাঙ্খিত ঘটনা প্রতিরোধে এবং সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা বিধানের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ওমর ফারুক সিদ্দিকী।

বিজ্ঞপ্তিতে হল ছাড়ার নির্দেশ দেয়া হলেও কার্যত অধিকাংশ শিক্ষার্থীরা পূজার বন্ধের কারনে আগেই হল ছেড়ে যায়।

You might like