

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা: ১০-১০-২২
নানা আয়োজনে উপমহাদেশের প্রখ্যাত সংগীতজ্ঞ সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র ১৬০ তম জন্ম বার্ষিকী উদযাপন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা শিল্পকলা একাডেমীর সহযোগিতায় উপজেলা প্রশাসন এই প্রথম সরকারী উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করে। শনিবার সন্ধ্যায় নবীনগর উপজেলা পরিষদ মিলনায়নের শুরুতেই কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে শিশু-কিশোরদের রচনা ও কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ, আলোচনা অনুষ্ঠান।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন একুশে পদক প্রাপ্ত খ্যাতিমান সুরকার শেখ সাদী খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হকারী কমিশনার (ভুমি) মোশারফ হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু কামাল খন্দকার, ঐতিহ্য কুমিল্লার পরিচালক জাহাঙ্গীর আলম ইমরুল, উপজেলাা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, সাপ্তাহিক নবীনগর এর সম্পাদক আব্বাস উদ্দিন হেলাল, সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু এবং জালাল উদ্দিন মনির।

সব শেষে শাস্ত্রীয় সংগীত সন্ধ্যায় সংগীত পরিবেশন করেন সুরস¤্রাটের পরিবারের সস্যবৃন্দসহ দেশের খ্যতিমান শাস্ত্রীয় সংগীতজ্ঞতরা।
সুরস¤্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ ১৮৬২ সালের ৮ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১৯৭২ সালের ৬ সেপ্টম্বর ভারতের মাইহারে পরলোক গমণ করেন।

শিবপুর গ্রামে সুর স¤্রাটের স্মৃতি দীর্ঘদিন অবহেলায় থাকার পর ২০১৪ সালে মাছরাঙা টেলিভিশনের প্রতিবেদন প্রচারের বিষয়টি সরকারের নজরে আসে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. একরামুল সিদ্দিক শিবপুরে ওস্তাদজীর ম্যুরাল নির্মাণ, মা-বাবার কবর সংস্কারসহ স্মৃতি সংরক্ষণে উদ্যোগ গ্রহণ করেন।







