

সাইদ হোসেন অপু চৌধুরী :
চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ের অফিস সহকারী, চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ বাদল গাজীর বাবার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১৪ অক্টোবর শুক্রবার বাদ আছর নারায়ণগঞ্জের চাষাড়া বড় মসজিদ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।
১৪ অক্টোবর শুক্রবার সকাল ১১ টায় নারায়ণগঞ্জে নিজ বাড়িতে ইদ্রিস গাজী (৭৫) ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি ৪ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে যান।
জানাজা শেষে মরহুম ইদ্রিস গাজীকে নারায়ণগঞ্জের চাষারা কেন্দ্রীয় গণকবরস্থানে দাফন করা হয়। মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটোয়ারী দুলাল।

তারা বলেন তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।







