চাঁদপুরে মা ইলিশ ধরার অপরাধে ৩৫ জেলে আটক

সাইদ হোসেন অপু চৌধুরী-চাঁদপুর
চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে ৩৫ জেলে আটক করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় পদ্মা-মেঘনায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।

অভিজানে ৫০ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ ৯৩ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। এরমধ্যে ৫৬ কেজি মাছ স্থানীয় এতিমখানা ও গরিব দুস্থদের মধ্যে বিতরণ এবং অবশিষ্ট ৩৭ কেজি মাছ হিমাগারে সংরক্ষিত আছে। এছাড়া জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

চাঁদপুর নৌ পুলিশের ওসি মো. কামরুজ্জামান জানান, অভয়াশ্রম এলাকার পদ্মা মেঘনার আশপাশের এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় ৩৫ জেলেকে আটক করা হয়েছে। ১৯ জন জেলের বিরুদ্ধে মৎস্য আইনে ৫ নিয়মিত মামলা করা হয়েছে।

এরমধ্যে ৪ অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের অভিভাবকের জিম্মায় মুক্তি দেওয়া হয়েছে। অবশিষ্ট ১২ জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

You might like