

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা: ২০ অক্টোবর ২০২২
কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে পৌর মেয়র ও ইউপি চেয়ারম্যানগণের অংশগ্রহণে “ডিজিটাল সেন্টার” বিষয়ক অবহিতকরণ সভা।

বৃৃহষ্পতিবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রী কার্যালয়ের এটুআই এর প্রকল্প পরিচালক, যুগ্ম-সচিব ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবীর।
কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক অপর্ণা বৈদ্য বক্তব্য রাখেন।

সভায় কুমিল্লা জেলার ১৭টি উপজেলার বিভিন্ন পৌরসভার মেয়র, ইউপি চেয়ারম্যান, জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।
সভায় ইউনিয়ন পরিষদের ডিজিটাল নাগরিক সেবার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।







