ফরিদগঞ্জে ধান চাষে কৃষকের মাথায় হাত, মাছ চাষে লাভবান

মোঃ মহিউদ্দিন, ফরিদগঞ্জ সংবাদদাতা :

চাঁদপুরের ফরিদগঞ্জের পৌর এলাকার কেরোয়া ,চরবসন্ত, গাজীপুর, টুবগী , ভাটিয়ালপুর, এলাকায় প্রায় ১৫/২০টি চরে দির্ঘদিন ধান চাষ হয়ে আসলেও সম্প্রতি দান চাষ প্রায় বন্ধ হয়ে আসছে। প্রতি শতক জমিতে ধান চাষ করে মাত্র ২/৩শত টাকা পাওয়া সম্ভবআর মাছ চাষ করলে প্রতিশতকে প্রায় ১৫শত টাকা পাওয়া য্য়া।

এমন পরিস্থিতিতে অল্প সংখ্যক কৃষক ধান চাষ করতে চাইলেও অধিকাংশ কৃষক মাছ চাষে আগ্রহী হয়ে আসছে। পৌর এলঅকা ও আশপাশের নীচু চরাঞ্চলের মধ্যে চরগুলো হচ্ছে, কলেজের চর, চার রাস্তার মাঝখানের চর, পূর্বচর (দক্ষিণ কেরোয়ায়), দক্ষিণ চর, দক্ষিণ উত্তর চর, চরগুদাড়া দক্ষিণ , চরগুদাড়া গজারিয়া অংশ, উত্তরের লামা চর, খেরীর চর, বালু চর, চরবসন্ত চর, ধানুয়ার চর, বাগাদি চর, বেইলী ব্্রীজের পাশের চর সমূহে বেশীর ভাগ চরেই চলছে ১২ মাস মাছ চাষ । আর হাতেগুনা অল্প কয়টিতে এক সিজনে মাছ আর এক সিজনে ধান চাষ হচ্ছে।

এমন পরিস্থিতিতে চর কমিটি ও কৃষকদের মাঝে উচ্চুবাচ্য ঝগড়া-ঝাটি লেগেই আছে মাছ ও ধান চাষ নিয়ে। সম্প্রতি চরগুদাড়া গজারীয়া অংশে মাছ চাষ নাকি ধান চাষ এ নিয়ে চলছে একাধিক মিটিং । অবশেষে শনিবার মাছ ও ধান প্রতীকে ব্যালট ছাপিয়ে নির্বাচনের মাধ্যমে সিন্ধান্ত নিতে আয়োজন করা হয় ভোটের ।এরই মাঝে কমিটির হাতে পৌঁছায় কৃষি জমিতিতে শত ভাগ মাছ চাষ করার মেয়রের চিঠি। ফলে নির্বাচন স্থগীত করে মেয়রের সাথে কথা বলে সিন্ধান্তের জন্য ৫ সদস্যের প্রতিনিধি নির্ধারণ করা হয়। আগামী কাল বৈঠক হওয়ার কথা এমটাই জানালো চর কমিটি।

কৃষকদের মধ্যে রেজু মুন্সী, আবু তাহের কুট্্ির , চাম্মান , শাহাজান বেপারী বুশ, ইউসূফ মৃর্ধা, লোকমান মালানা, মাওঃ ইসমাইল (খোকা )সহ অনেকেই জানান, আমরা মাছ চাষ করলে অনেক বেশী লাভবান হই। অর্থাৎ প্রতি শতক জমিতে মাছ চাষী ১৫শত টাকার মতো দিয়ে থাকে আর ধান চাষ করলে এক সিজন মাছে মাত্র ২/৩ শত টাকা পাওয়া যায়। ফলে প্রতি বছর বিপুল পরিমাণ টাকা লেঅকশাণ গুনতে হচ্ছে। এমতাবস্থা আমরা মাছ চাষ করবো। প্রধান মন্ত্রী বলেছে, কোন জমি পতিত যেন না থাকে সে দৃষ্টিতে মাছ চাষ করলে এক ইঞ্চি জমিও পতিত থাকে না আর ধান চাষ করলে লাভ যেমনি কম তেমনি লাইলগুলোতে অনেক জমি পতিত রাখতে হয়। তাই উৎপাদন বৃদ্ধি ও খরচ কমে আমরা প্রধান মন্ত্রীর মতে একমত পোষণ করে বলতে চাই মাছ চাষ করবো লাভ করবো পতিত জমি রাখবনা।তারা আরও জানায় ধান চাষে আমাদের মাধায় হাত, আর মাছ চাষে আমরা লাভবনা।

এ বিষয়ে চর কমিটির সভাপতি মোঃ শফিকুলইসলাম পাটওয়ারী জানান, মেয়র মহোদয়ের চিঠির কারণে নির্বাচন স্থগীত করেছি। তবে সকল চরে একই সিন্ধান্ত হলে আমরা সেমতে চলবো। অন্যথায় আমাদের উপর চাপিয়ে দেয়া সিন্ধান্ত আমরা মানতে নারাজ।
এ বিষয়ে মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা (শনিবার সন্ধায়) মুঠু ফোনে জানায়, কৃষক স্বাধীনভাবে চাষ করবে। মাছ করুক আর ধানই করুক যেটাটে লাভ বেশী পাবে সেটাই করবে। এখানে আমরা কৃষকের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করবো না। কোন জমি পতিত না থাকার অর্থ মাছ বা অন্যকোন ফসল না করে পেলে রাখাকে বুঝায়।

এ বিষয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ নূরে অঅলম ভুট্্েরা জানান, সামনে খাদ্য সংকটের কারণে ধান উৎপাদন করা দরকার। তাছাড়া এ বিষয়ে জেলা প্রশাসনের কার্যালয়ে সোমবার মিটিং রয়েছে। করণিয় কি হবে তানিয়ে। কৃষক লোকশান দিয়েওকি ধান চাষ করতে হবে এমন বাধ্যবাধকতা হবে কেন ? এমন প্রশ্নের সঠিক জবাব দিতে পারেনি । অথাৎ কৃষকের স্বাধীনতাও হরণ করা হচ্ছে বলা চলে।

এ বিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর আমিন মিজি জানান, কৃষক যা ভালো মনে করবে সে মতেই আমি একমত ।এ ব্যাপারে চাপিয়ে দেওয়া কোন মত নেই আমার ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুনেনাছা জানান, আমি বিষয়টি ভালোভাবে যেন কৃষদের যেভাবে ভালো হয় ও কৃষকরা লাভবান হবে সে দিক লক্ষ্য করেই পরামর্শক্রমে সিন্ধান্ত দেওয়ার চেষ্টা করবো।

You might like