হাইমচরে জাতীয় শিক্ষক ফোরামের সম্মেলন অনুষ্ঠিত

শরীফ মোঃ মাছুম বিল্লাহ

আদর্শবান শিক্ষকদের প্রিয় সংগঠন ‘জাতীয় শিক্ষক ফোরাম’ হাইমচর উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ইংলিশ মিডিয়াম স্কুলের পরিচালক মোঃ ফখরুল ইসলাম শিমুলকে সভাপতি, চরভৈরবী আজিজিয়া আজহারুল উলুম দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা ফারুকুল ইসলামকে সাধারণ সম্পাদক ও হাফেজ মোঃ মোরশেদ আলম কে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

২২ নভেম্বর ২০২২ শনিবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাইমচর শাখার কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জাতীয় শিক্ষক ফোরাম হাইমচর উপজেলা শাখার আহ্বায়ক মোঃ ফখরুল ইসলাম শিমুলের সভাপতিত্বে ও উপজেলা ইসলামী আন্দোলনের সাবেক সভাপতি হাফেজ গাজী মোঃ জহিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাওলানা আনসার আহমাদ।

তিনি বলেন- আমাদের সকলের নেতা আল্লাহর প্রিয় মাহবুব হযরত মোহাম্মদ (সাঃ) শিক্ষক হিসেবে পৃথিবীতে প্রেরিত হয়েছেন। শিক্ষকদের মর্যাদা সমাজের সর্বোচ্চ স্তরে। একজন আদর্শ শিক্ষক জাতি গঠনের কারিগর। তাই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের প্রকৃত দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে প্রয়োজন হবে আদর্শবান শিক্ষকের। জাতীয় শিক্ষক ফোরাম এ আদর্শবান শিক্ষকদের নিয়ে কাজ করে।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শিক্ষক ফোরাম চাঁদপুর জেলা শাখার সভাপতি প্রিন্সিপাল আনোয়ার আল নোমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ইসলামি আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক শাহজামাল গাজী সোহাগ, জাতীয় শিক্ষক ফোরাম চাঁদপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুফতি আবু নাঈম মুহাম্মদ তানভীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাইমচর উপজেলা শাখার সভাপতি ডা. মাওলানা মোঃ ছফিউল্লাহ, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রিপন প্রমূখ।

You might like