ফরিদগঞ্জে বন কর্মকর্তার বিরুদ্ধে টাকা নিয়ে সরকারী গাছ কর্তনের অভিযোগ

মোঃ মহিউদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা :
চাঁদপুরের ফরিদগঞ্জের বন কর্মকর্তা মো: কাউছার আহমেদর বিরুদ্ধে টাকা (ঘুষ)নিয়ে সরকারী গাছ কর্তণের অভিযোগ উঠেছে। এ কর্মকর্তার বিরুদ্ধে এ ধরণের শত শত অভিযোগ রয়েছে। এদিকে সিত্রাংয়ে সড়কের উপর হেলে পড়া গাছনিয়েও বাণিজ্য করে চলছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) পৌর এলাকার কেরোয়ায় গিয়ে দেখা যায়, ফরিদগঞ্জÑ চান্দ্রা সড়কের পাশের্^ মেহগনী ও রেইনট্রী গাছ কেটে নিচ্ছেন স্থানীয় মো: মফিজুল হক খন্দকার নামের এক ব্যাক্তি। এ সময় তাকে গাছ কাটার বিষয়ে জিজ্ঞাসা করলে , তিনি জানান, আমি বন কর্মকর্তাকে ৬ হাজার টাকা দিয়ে গাছ কিনে নিয়েছি তাই কাটছি। কেটে নেওয়ার জন্য অনুমতি রয়েছেকিনা জানতে চাইলে তিনি বলেন, এখনই যাচ্ছি অফিসে । অত:পর অফিসে এসে তালা ঝুলতে দেখি। কিছুক্ষণের মধ্যে দেখা মেলে বন কর্মকর্তা কাউছার আহমেদের সাথে , তার কাছে টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, ভাগ সবাইকে দিতে হয়। টাকা একা খাইনি।

উপজেলা বন কর্মকর্তা মোঃ কাউছার আহমেদের বক্তব্য হচ্ছে, গাছ কাটার জন্য অনুমতি প্রস্তুত করা হচ্ছে। ৬ হাজার টাকা নেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, টাকা সবাইকে ভাগ দিয়ে খেতে হয় , আমি একা খাইনি।

এ বিষয়ে জেলা বন কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম জানান, আমি এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেবো।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুনেনছার বক্তব্য নিতে চেয়ে একাধিকবার ফোন দিলে মোবাইল ফোন রিসিভ না করায় বক্তব্য দেওয়া সম্ভব হয়নি। যে কোন বিষয়ে জানতে চেয়ে ইউএনওকে ফোন দিলে সাধারণত তিনি ফোন রিসিভ করতেই চান না।

You might like