ফরিদগঞ্জে ধান ও মাছ নিয়ে চর কমিটি, কৃষকের সাথে কৃষি-মৎস্য ও ইউএনও অফিসের মতবিনিময় সভা

মোঃ মহিউদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা:
চাঁদপুরের ফরিদগঞ্জে রোববার (৩০ অক্টোবর ) উপজেলা কৃষি ও মৎস্য অফিসের উদ্যোগে নির্বার্হী কর্মকর্তা ও পৌর মেয়রের উপস্থিতিতে চর কমিটির লোকজন ও কৃষকদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

সভায় ১৪/১৫টি চরের কমিটির লোকজনের মতামতে স্পষ্ট হয়ে উঠেছে। মাছ চাষে প্রতি শতকে ১হাজার ৫০০ টাকার মতো পাওয়া যায়। আর ধান চাষ করলে মাত্র ২০০-৩০০ শত টাকা পাওয়া যায়। ফলে কৃষক ও জমির মালিকরা ধান চাষে আগ্রহ হারিয়েছে। এর কারণ হিসাবে চিহ্নিত করেছে, সিআইপি বাধঁ পানি নিষ্কাশন ঠিক ভাবে সময়মতো করেনি। তাছাড়া উৎকুচ দিয়ে পানি অপসারণ করতে হয়। শ্রমিক সংকট, নীচু জমিতে শক্ত ধানের চারা পাওয়া সম্ভব হচ্ছেনা। তাই আমরা মাছ চাষ করতে চাই। ধান চাষ করতে চাইনা।ধান চাষে ফি বছর লোকশান গুনতে হচ্ছে।

সভায় পৌর মেয়র মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী ,ইউএনও তাসলিমুননেছা , উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিএস তছলিম , মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, কৃষি কর্মকর্তা অশিক জামিল মাহমুদ , মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, মহিলা আওয়ামীলীগের সভাপতি নাজমূন্নাহার অনি, প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামান ও ইত্তেফাক সংবাদদাতা মোঃ মহিউদ্দিন, চরকমিটির মধ্যে বক্তব্য রাখেন, মোঃ শাহ্ জালাল, শাহাজাহান বুশ, আলমগীর বেপারী ,আহছান উল্যাহ, আঃ রাজ্জাক, ইসমাইল হোসেন সোহেল, এনায়েত উল্যাহ পাটওয়ারী ,মাহমুদুল হাসান মঞ্জু প্রমূক। সংশ্লিষ্টরা বরগা চাষি ও দরিদ্র কৃষকের কথা চিন্তা করে এক সিজন ধান আর এক সিজন মাছ চাষ করার জন্য নীতিগত সিন্ধান্তের কথা জানান।

তাছাড়া তারা আরোও জানান, যে জমিগুলো বেশি নীচু সেগুলোতে মাছই করতে হবে। তবে ঢালাওভাবে সিন্ডিকেট করে ধান চাষ উঠিয়ে দেয়া যাবে না। আমরা সামনের খাদ্য সংকট নিরসনে ও প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ধান চাষে মতব্যক্ত করছি। পরিশেষে সিদ্ধান্ত হয় যে, মৎস্য ও কৃষি কর্মকর্তার সমন্বয়ে চর/ফসলের মাঠগুলো পরিদর্শন পূর্বক কৃষকের স্বার্থে যেখানে যেটা উপযোগী হবে সেখানে সেটাই চাষ করা হবে। আমাদের চরগুলোতে ধানের সাথে মাছ চাষ হয় সে ক্ষেত্রে আমাদের প্রবাদ বাক্যওতো “মাছেভাতে বাংলাদেশী” সে কথাটির মিল এখানেই খুঁজে পাওয়া যায়।

You might like