কুমিল্লা মহানগর আওয়ামীলীগ নতুন কমিটি গঠন

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা প্রতিনিধি: ০৫ নভেম্বর ২০২২

কুমিল্লা মহানগর আওয়ামীলীগ নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার (এমপি) এবং সাধারণ সম্পাদক পদে সিটি মেয়র আরফানুল হক রিফাতকে বহাল রেখেই নতুন কমিটি গঠন করা হয়েছে।

কমিটি ঘোষনার আগে বক্তব্য কালে বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, ৭৫ থেকে দেশে অনেক দূর্যোগ এসেছে। একটা দূর্যোগের নাম আপনারা শুনেননি। এ মহাদূর্যোগের নাম বিএনপি। বিএনপি হলো বাংলাদেশের মহাদূর্যোগ। এ মহাদূর্যোগ থেকে বাংলাদেশকে বাচাতে হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বাচাতে হবে। সা¤প্রাদায়িক অপশক্তির হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধ কোন দিন হার মানেন নি। শেখ হাসিনা হারতে জানেন না। শেখ হাসিনা হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে। শেখ হাসিনা আবারোও বিজয়ী হবে। অপশক্তির বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হউন।

তিনি শনিবার দুপুরে কুমিল্লা মহানগর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনেরে উদ্ধোধন শেষে বক্তব্য প্রদান কালে এসব কথা বলেন।

এর আগে মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি। প্রধান বক্তার বক্তব্য দেন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি।

কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপির সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক বাবু সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আব্দুর সবুর ও তথ্য ও গবেষনা সম্পাদক ড. সেলিম মাহমুদ।

স্বাগত বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও কুমিল্লা সিটি মেয়র আরফানুল হক রিফাত।


এদিকে সম্মেলনকে কেন্দ্র করে সকাল থেকেই স্থানীয় সংসদ সদস্য হাজী বাহার ও সংরক্ষিত আসনের এমপি আঞ্জুম সুলতানা সীমার গ্রæপের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। দুই গ্রæপের মধ্যে শহরে একাধিকবার ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

You might like