
ফরিদগঞ্জ সংবাদদাতা :
চাঁদপুরের ফরিদগঞ্জে শনিবার (১২ নভেম্বর) গুপ্টি পশ্চিম ইউনিয়নে পানিতে ডুবে দু‘শিশুর মৃত্যু হয়। হুগলী এলাকার ওয়াসিম আকরামের ছেলে আনিছুর রহমান(২)বছর একই ইউনিয়নের সিংগেরগাঁও এলাকার চিদ্দিকুর রহমানের ছেলে নুর মোহাম্মদ (১ বছর ৮মাস) বয়স।

উভয় শিশু পরিবারের লোকজনের অগোছরে বাড়ির পুকুরে ডুবে মারা যায়। আশপাশে খোঁজা- খোঁজির পর পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। শিশু দু‘টির পরিবারে শোকের ছায়া নেমে আসে।







