
ফরিদগঞ্জ সংবাদদাতা :
চাঁদপুরের ফরিদগঞ্জে ইউপি নির্বাচনের প্রতীক নিতে এসে হামলার শিকার হয়েছে আওয়ামীরীগের বিদ্রোহ চেয়ারম্যান প্রার্থী শেখ আমজাদ হোসেন রাজন।

১৩ই নভেম্বর রবিবার প্রতীক নিয়ে বাড়ি ফেরার সময় দেশিয় অস্্র সস্্র সহ তার নেতাকর্মীদের উপর এই হামলা চালায় প্রতিপক্ষরা। এসময় গুরুত্বর আহত হন মন্ত্রী খান(৪০) আমির হোসেন(৩৬) ও সাইফুল ইসলাম(৩৬) তাদেরকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎক তাদের চাঁদপুর সদর হাসপাতালে পাঠিয়ে দেন। পরক্ষণে উপজেলার ৮নং পাইকপাড়া দক্ষিন ইউনিয়নের শাহাপুর গ্রামে রাজনের বাড়িতেও দ্বিতীয় দফায় হামলা চালিয়ে প্রার্থীর মা আজিমা বেগম(৫৩) বোন পপি বেগম(৩০) ফুফি তাহেরা বেগম (৫০) ও খায়েরের নেছা(৫৪) কে আহত করে।
শেখ আমজাদ হোসেন রাজন বলেন, আমাকে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে আমি যাতে নির্বাচন থেকে সরে যাই। আমি যদি নির্বাচন করি তাহলে আমাকে মেরে পেলবে। আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রতীক নিয়ে বাড়ি ফেরার সময় আমার লোকজনের উপরে হামলা চালায়।
আমি নিরুপায় হয়ে ৯৯৯ ফোন করি। সেই খান থেকে বাসায় আসার পর আবারও আমার বাড়িতে এসে হামলা চালায় এসময় আমার পরিবারের লোকজন আহত হন। নির্বাচন করা আমার গনতান্ত্রিক অধিকার রয়েছে। আর সেই অধিকার হরনের জন্য আমার উপর হামলা করে। আমাকে মেরে পেলার চেষ্টা করে। আমি এর বিচার কঠোর শাস্তির দাবী জানাই।
ফরিদগঞ্জ থানা অফিসার ইনর্চাজ শহিদ হোসেন বলেন, হামলা ঘটনায় আমাদের কাছে এখনও কোন অভিযোগ হয়নি। অভিযোগ হলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।
উপজেলা নির্বাচন অফিসার কাজী আবুবক্কর সিদ্দিক বলেন, আমাদের কাছে কোন অভিযোগ আসে নি। অভিযোগ হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।







