

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা: ১৭ নভেম্বর ২০২২
কুমিল্লায় শীত বস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

বৃহষ্পতিবার দুপুরে রামমালায় আনসার ভিডিপি কুমিল্লা কার্যালয়ে এসব শীত বস্ত্র বিতরণ করেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুমিল্লা রেঞ্জের পরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল।
এসময় জেলা কমান্ড্যান্ট সঞ্জয় চৌধুরী, সার্কেল অ্যডজুডেন্ট মোঃ মনিরুল ইসলাম, সার্কেল অ্যডজুডেন্ট তানজির আসাদ, সদর উপজেলা কর্মকর্তা আবদুস সাত্তার, সদর দক্ষিণ উপজেলা কর্মকর্তা ফজলে রাব্বিসহ সংস্থার অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এম কে নাজমুল হাসান এর পক্ষ থেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কুমিল্লা রেঞ্জ এর ৯০ জন আনসার ও ভিডিপি সদস্যদের এসব মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।







