ফরিদগঞ্জে শিয়ালের মাংস বিক্রির অপরাধে জরিমানা

মোঃ মহিউদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতাঃ
চাঁদপুরের ফরিদঞ্জে ৯৯৯ এ ফোন পেয়ে শিয়ালের মাংস বিক্রির অপরাধে দু‘ব্যাক্তির ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার রুপসা উত্তর ইউনিয়নের পশ্চিম রুপসা এলাকায় আঃ আজিজের ছেলে মো: শহিদ হোসেন ও মৃত কোরবান আলীর ছেলে আমির হোসেনকে শিয়ালের মাংস বিক্রির সময় সহকারী কমিশনার (ভূমি) আজিজুন্নাহার হাতে-নাতে ধরে ১০ হাজার টাকা জরিমানাসহ শিয়ালের মাংস ও চামড়া ধবংস করেছে। সহকারি কমিশনার(ভূমি) বিষয়টি নিশ্চিত করেন।

You might like