

জহিরুল ইসলাম জয় :
চাঁদপুর জেলার রাজনীতি অঙ্গনে গুরুত্বপূর্ণ মেরুকরণ হাজীগঞ্জ পৌরসভার সকল ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। জেলা ও উপজেলা আওয়ামী লীগের নির্দশনা অনুযায়ী গত ১৪ নভেম্বর থেকে প্রতিদিন দুইটি ওয়ার্ড করে টানা ত্রিণমূল নেতাকর্মীদের অংশগ্রহণে সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব সৃষ্টি হয়।

সর্বশেষ ১৯ নভেম্বর হাজীগঞ্জ পৌরসভার ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদে মিজানুর রহমান, সাধারন সম্পাদক পদে সাদেকুজ্জামান মুন্সী নির্বাচিত হয়েছেন। একই দিন বিকালে ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি এমরান হোসেন ও সাধারন সম্পাদক বিল্লাল হোসেন নির্বাচিত হয়েছেন। এ দুই সম্মেলনের মাধ্যমে পৌরসভার পুরো ১২ টি ওয়ার্ডের কার্যক্রম শেষ হয়।
শনিবার সকালে ১১ নং ওয়ার্ডে অনুষ্ঠিত সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতির বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন। তিনি তাঁর বক্তব্য বর্তমান কার্যকরী কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। একই ভাবে বিকালে পৌর ৪ নং ওয়ার্ডের আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের মাঠে অশান্তিপূর্ণ পরিবেশে সম্মেলনের কার্যক্রম সম্পন্ন হয়।
উক্ত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সদস্য খালেদুর রব মিঠু, জহিরুল ইসলাম মামুন, সাংগঠনিক সম্পাদক আহসান উল্যাহ্ মৃধা, শামসুজ্জামান মুন্সী ও মাহবুর রহমান মিলন বক্তব্য রাখেন।
এ সময় হাজীগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, পৌর যুবলীগের আহবায়ক হায়দার পারভেজ সুজন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফরিদুল ইসলাম, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শুকুর আলম শুভ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।







