

মোঃ মহিউদ্দিন, ফরিদগঞ্জ সংবাদদাতা :
শুক্রবার (২৫ নভেম্বর) চাঁদপুরের ফরিদগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯৭১ সালের এ দিনে পাকহানাদার বাহিনীর কাছ থেকে মুক্ত হয় ফরিদগঞ্জ।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুর রহমান এমপি। উপজেলা আ’লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শহীদ উল্যা তপদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ ওয়াদুদ, শাহাদাত হোসেন সাবু পাটওয়ারী, মহসিন পাঠান, আলী আজম রেজা, দিবসটি পালন উপলক্ষ্যে মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদ্যাপন পরিষদ অন্যান্য বছরের ন্যায় ২২ দিন ব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন করে।
এই দিনে পাকিস্তানী হানাদার বাহিনী মুক্তিযোদ্ধা ও নিরস্ত্র জনতার প্রতিরোধের মুখে টিকতে না পেরে ফরিদগঞ্জ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়।
দিনটিকে স্মৃতিতে ধরে রাখতে মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদ্যাপন পরিষদ ফরিদগঞ্জ পৌরসভার মাঠে ২৫ নভেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত ২২ দিন ব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার আয়োজন করেছে।







