

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা।। ২৬ নভেম্বর ২২
কুমিল্লা বিএনরি বিভাগীয় গণ সমাবেশ চলছে। কুমিল্লা টাউন হল মাঠে গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল ১০ টা থেকে এই সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সকাল ১০ টার মধ্যেই সমাবেশস্থল ছাড়িয়ে আশে পাশের সড়কে অবস্থান নেন নেতাকর্মীরা।
কুমিল্লা দক্ষিণ জেলা, উত্তর জেলা, মহানগর এবং চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিএনপির সকল ইউনিট এই সমাবেশে অংশগ্রহন করছে।

কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির আহবায়ক আমিন উর রশিদ ইয়াছিনের সভাপতিত্বে সমাবেশে স্থানীয় ও কেন্দ্রিয় নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছেন।
এদিকে সমাবেশকে কেন্দ্র থেকে গত দুই দিন আগে থেকেই কুমিল্লা টাউন হল মাঠে উপস্থিত হতে থাকে নেতাকর্মীরা। গত দুই রাত টাউন হল মাঠেই অবস্থান নেয় তারা।
এদিকে সমাবেশকে কেন্দ্র করে কুমিল্লায় আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে। নগরীর মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।







