

জাহাঙ্গীর আলম ইমরুল :
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফেসিবাদী আওয়ামীলীগ সরকারের অধীনে এদেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না। তিনি আজ কুমিল্লার ঐতিহাসিক টাউন হল মাঠে আয়োজিত বিএনপির বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য কালে এসব কথা বলেন।

তিনি বলেন, এদেশের মানুষ আর এ সরকারকে ক্ষমতায় দেখতে চায়না। সারা দেশে গুম-খুন-রাহাজানি-বিচার বহির্ভূত হত্যাকাÐ ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষ আজ দিশে হারা। তাই অনতিবিলম্বে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হবে।
বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে সকাল ১০ টা থেকে কুমিল্লা বিএনরি বিভাগীয় গণ সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সকাল ১০ টার মধ্যেই সমাবেশস্থল ছাড়িয়ে আশে পাশের সড়কে অবস্থান নেন নেতাকর্মীরা।
কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির আহবায়ক আমিন উর রশিদ ইয়াছিনের সভাপতিত্বে সমাবেশে ডা. খন্দকার মোশারফ হোসেন, মীর্জা আব্বাস, আবদুল আউয়াল মিন্টু, নজরুল ইসলাম খান , বরকত উল্লাহ ভুলু, মনিরুল হক চৌধূরী, ব্যরিস্টার রুমিন ফারহানাসহ স্থানীয় ও কেন্দ্রিয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।
কুমিল্লা দক্ষিণ জেলা, উত্তর জেলা, মহানগর এবং চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিএনপির সকল ইউনিট এই সমাবেশে অংশগ্রহন করছে।

এদিকে সমাবেশকে কেন্দ্র থেকে গত দুই দিন আগে থেকেই কুমিল্লা টাউন হল মাঠে উপস্থিত হতে থাকে নেতাকর্মীরা। গত দুই রাত টাউন হল মাঠেই অবস্থান নেয় তারা।
সমাবেশকে কেন্দ্র করে কুমিল্লায় আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে। নগরীর মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।







