কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন কমিটি ঘোষণা

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা প্রতিনিধি। ০৮ ডিসেম্বর ২০২২
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন কমিটি ঘোষণা করা হয়েছে।

নবগঠিত কমিটির সভাপতি অর্থ মন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এবং সাধারণ সম্পাদক করা হয়েছে সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিবকে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। কমিটির অন্যান্যদের নাম পরে ঘোষণা করা হবে বলে তিনি জানান।

এর আগে দুপুর আড়াইটায় কুমিল্লার লালমাই উপজেলার ঐতিহ্যবাহী বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন ও পায়রা উ‌ড়ি‌য়ে কু‌মিল্লা দ‌ক্ষিণ জেলা আওয়ামীলী‌গের ত্রি বা‌র্ষিক সম্মেলনের উদ্বোধন ক‌রেন স‌ম্মেল‌নের প্রধান অ‌তি‌থি শেখ ফজলুল করিম সেলিম এমপি।

প‌রে ভার্চুয়া‌লি বক্তব‌্য রাখ‌বেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। নেতা কর্মীদের প্রস্তুত থাকার আহবান জানিয়ে, তিনি বলেন খেলা হবে দূর্নীতি,লুট পাট, ভোট চুরি বিরুদ্ধে। তিনি বলেন, তাই বার বার দরকার শেখ হাসিনার সরকার।
সম্মেলনের প্রধান বক্তার বক্তব্য রাখেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

অনুষ্ঠানে সভাপতিত্বে করেন দক্ষিন জেলা আওয়ামী লীগের সভাপতি অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। সম্মেলন পরিচালনা করবেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুজিবুল হক।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম, আওয়ামীলী‌গের কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুর নাহার লাইলী, আবুল হাসেম এমপি, নাছিমুল আলম চৌধুরী নজরুল এমপি, সাংগঠ‌নিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, আনঞ্জুম সুলতানা সীমা এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান বাবলু, কেন্দ্রীয় নেতা সু‌জিত রায় ন‌ন্দিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

You might like