ফরিদগঞ্জে উৎপল সাহার অভিযোগ ডাক্তার পরেশ চন্দ্রের বিরুদ্ধে

মোঃ মহিউদ্দিন, ফরিদগঞ্জ প্রতিনিধি :

চাঁদপুরের ফরিদগঞ্জে সাবেক সিভিল সার্জন ডাক্তার পরেশ চন্দ্র পালের বিরুদ্ধে উৎপল সাহা ১০ লাখ টাকার মানহানীর লিখিত অভিযোগ দিয়েছে পৌরসভার মেয়র বারাবরে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর ) উৎপল সাহা লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, ডাঃ পরেশ চন্দ্র পাল, শ্যামল মজুমদার ও জয়া সাহা দির্ঘদিন আমাকে হেয় পতিপন্য ও মান সম্মানহানী করার জন্য চেষ্টা করে আসছে।

গত ৩ ডিসেম্বর মন্দির কমিটির মিটিং চলাকালিন পরিকল্পিতভাবে আমাকে ও আমার ছেলে তুষার সাহাকে মন্দির সংশ্লিষ্ট নহে এমন বিষয়ে কথা উত্থাপন করে আমাদের ১০ লাখ টাকার মানহানী করেছে। এমন পরিস্থিতিতে সুবিচার প্রার্থনা করেছেন উৎপল সাহা।

এ বিষয়ে ডাক্তার পরেশ চন্দ্র পালের বক্তব্য হচ্ছ, আমার কাছে তুষার সাহা গত ২ ডিসেম্বর মন্দির কমিটির সেক্রেটারী উৎপল সাহার ছেলে তুষার সাহার নিকট ৩৫ হাজার টাকা পাবে বলে দাবী করে একটি লিখিত অভিযোগ দিয়েছে । সে প্রেক্ষিতে আমি মন্দির কমিটির মিটিংএর এ পর্যায় উৎপল সাহাকে বলছি। জয়া সাহার টাকাটা তোমার চেলে দিচ্ছে না কেন? টাকা পরিশোধের ব্যবস্থা করো। এতে মানহানীর কি সমস্যা হলো। আমি বোধগম্য নই।

এ বিষয়ে অভিযোগকারী উৎপল সাহার বক্তব্য হচ্ছে, ২০১৯সনের আমার ছেলে তুষার সাহার কাছে টাকা লেন-দেনের বিষয়টি আমার মন্দির কমিটির মিটিংএ উত্থাপন করে আমার ও আমার ছেলের মানহানী করেছে । যার কারণে আমি মেয়র বরাবরে বিচার চেয়ে অভিযোগ দিয়েছি। যিনি অভিযোগ দিয়েছেন সে আমার মন্দির কমিটির এমনকি ফরিদগঞ্জের অধিবাসী নহে। রামগঞ্জ উপজেলার অধিবাসী। তিনি আরোও জানান, আমি সু-বিচার পাওয়ার জন্যই অভিযোগ দিয়েছি।

এ বিষয়ে পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ায়ীর মুঠো ফোনে বৃহস্পতিবার জানতে চাইলে তিনি জানান, অভিযোগ পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।

You might like