

নিজস্ব প্রতিবেদক :
হাজীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্রকরে নিরীহ এক পরিবারের উপর অতর্কিত হামলা ও ভাংচুরের অভিযোগ পাওয়া যায়। সোমবার সকালে পৌরসভার বলাখাল ১ নং ওয়ার্ড মুনসুরআলী সর্দার বাড়ীর ভান্ডারী জসিম, স্ত্রী রাবেয়া বেগম ও মেয়ে আয়শা আক্তার যখমপ্রাপ্ত হয়।

প্রতিপক্ষ একই বাড়ীর সেলিম সর্দারের স্ত্রী আকলিমা তাদের ছেলে তানভীর হোসেন, মেয়ে প্রিয়া আক্তার, সুমাইয়া আক্তার মিলে এ ঘটনাটি ঘটিয়েছে।
ঘটনার বিবরনে জানা যায়, সোমবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্রকরে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বসতঘরে হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। তাতেও ক্ষেম্ত না হয়ে জসিম ভান্ডারীর বসতঘরে ডুকে তাকে ও স্ত্রী এবং মেয়ের শরীলে আঘাত করে। এতে তাদের ডাকচিৎকারে বাড়ীর লোকজন এসে প্রতিপক্ষের হাত থেকে তাদেরকে রক্ষা করে।
জসিম ও সেলিমের বোন মরিয়ম বলেন, আমরা বেড়াতে এসে ভাইদের পরিবারের এমন আচরন দেখে হতভাগ। তবে উভয় পরিবারের লোকজন প্রকাশ্যে মারামারি করে আহত হয়েছে।
এ বিষয়ে জসিম ভান্ডারীর স্ত্রী রাবেয়া বেগম বলেন, আমার ছোট ছেলে সেলিম সর্দারের মেয়েকে উদ্দেশ্য করে কথা বলাকে কেন্দ্রকরে তারা সবাই মিলে আমাদের উপর হামলা চালায়। আমরা প্রাথমিক চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিচ্ছি।
প্রতিপক্ষ সেলিম সর্দারের স্ত্রী আকলিমা বলেন, জসিম ভান্ডারী দিনের ১০ টা পর্যন্ত ঘুমায়। সকাল ৮ টার দিকে আমার নাতি খেলতে গিয়ে কথা বলাকে কেন্দ্রকরে ক্ষিপ্ত হয়ে আমার মেয়েদেরকে মারধর করেছে। আমরা তার হাত থেকে বাচাঁনোর জন্য ৯৯৯ কল করলে পুলিশ এসে রক্ষা করেছে।







