ফরিদগঞ্জের সর্বত্র ঘন কুয়াশার চাদরে ঢাকা

মোঃ মহিউদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতাঃ
চাঁদপুরের ফরিদগঞ্জের সর্বত্র ঘন কুঁয়াশার চাদরে ঢেকে গিয়েছে। ১৫ ডিসেম্বর (বৃহস্পতিবার ) রাত ৪টার দিকে কুঁয়াশার মাত্রা ভাড়ার পাশা পাশি ঠান্ডাও বাড়তে শুরু করেছে।

রাত পোহাতে শুরুর সাথে সাথে কুঁয়াশার মাত্রা আরোও বেড়ে গিয়েছে। সড়কগুলোতে হেড লাইট জ¦ালিয়েও গাড়ি চালানো সম্ভব হচ্ছে না। তারপরেও ঝুঁকির মধ্যেই চলছে যানবাহন।

সকাল পোনে ৯টায় এ রিপোর্ট লিখা কালিন কুঁয়াশার মাত্রা অতীমাত্রায় বাড়তে দেখা গেছে। যতই দিনের সময় বাড়ছে , ততই ঘন কুঁয়াশা বেড়েই চলছে। অনেকটা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো অনেকটা ধুলিকনার মতো। হঠাৎ করে এ পরিস্থিতিতে সাধারণ মানুষজন সংঙ্কিত হয়ে পড়েছে।

কুঁয়াশার কারণে স্বভাবিক কাজ ব্যাহত হয়ে পড়েছে। বিভিন্ন পেশা ও শ্রেণীর মানুষ কুঁয়াশার মাত্রা কমার অপেক্ষায় প্রহরগুণছে।

বায়ূ দোষণ থেকেই এমনটা হতে পারে বলে সচেতন মানুষজন ধারণা করছে। অপরিকল্পিত অসংখ্য ইটভাটা ও সড়কের পাশে অসংখ্য করাত কলগুলোতে পরিবেশ দোষণ হচ্ছে। তাছাড়া ফরিদগঞ্জ পৌরসভার সর্বত্র ময়লাÑআবর্জনা ফেলে বায়ূ দোষণকে আরোও তীব্র করে তোলেছে।

এমন পরিস্থিতিতে সচেতনতাকে বাড়িছে বায়ূ দোষণ কমিয়ে প্রকৃতির স্বাভাবিক পরিবেশ সচল রাখতে হবে বলে পরিবেশ বিদরা জানান।

You might like