

মোঃ মহিউদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতাঃ :
মেসির হাতে বিশ^কাপ উঠার আনন্দে চাঁদপুরের ফরিদগঞ্জে আর্জেন্টিনার সমর্থকরা মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছে।

সোমবার (১৯ডিসেম্বর) বিকালে ফরিদগঞ্জ এ আর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মিষ্টি বিতরণ শেষে একটি বিশাল আনন্দ মিছিল বের হয়। বাংলাদেশ আর্জেন্টিনার পতাকা হাতে নিয়ে হেঁটে মোটর সাইকেল যোগে ব্যান্ডপার্টি নিয়ে মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
আয়োজক কমিটির পক্ষে আহসান হাবিব ও জিয়াউর রহমান জিয়া জানান, বিশ^কাপ শুরুর থেকেই ফরিদগঞ্জে আর্জেন্টিনা ও মেসির সমর্থকরা নানা আয়োজন করছে। সোমবার বিকালে দেড় মণ মিষ্টি বিতরণ শেষে বিশাল আনন্দ র্যালী বের করা হয়।







