ফরিদগঞ্জে পানিতে পড়ে শিশুর মৃত্যু

ফরিদগঞ্জ প্রতিনিধি :

চাঁদপুরের ফরিদগঞ্জে পানিতে পড়ে মারিয়া নামে দেড় বছর বয়সি এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের উত্তর চরবড়ালি গ্রামে এই ঘটনা ঘটে। মারিয়া চার বোনের মধ্যে সকলের ছোট এবংওই ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী মামুন ভ‚ইয়ার ছোট মেয়ে।

জানা গেছে, উত্তর চরবড়ারি গ্রামের ভূইয়া বাড়ির সুমন ভ‚ইয়ার ছোট মেয়ে মারিয়া মঙ্গলবার দুপুরে পরিবারের সদস্যদের অলক্ষে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে তাকে খোঁজার এক পর্যায়ে পুকুরের পানিতে থেকে তুলে নিয়ে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

You might like