

ফরিদগঞ্জ প্রতিনিধি :
চাঁদপুরের ফরিদগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে মো. নাহিদ হোসেন (২২) নামের এক যুবক গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাতে উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের মদনেরগাঁও খাঁন বাড়ীতে এ ঘটনা ঘটে।
আহত যুবক ওই এলাকার মৃত সিরাজুল ইসলাম’র ছেলে ও উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক বাহাউদ্দিন খাঁন বাহারের ছোট ভাই। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে হঠাৎ খান বাড়ীতে গুলির শব্দ হয়। খোঁজ নিয়ে জানা যায় ওই বাড়ীর নাহিদের পাকস্থলীর বামপাশে গুলি বৃদ্ধ হয়েছে। দুর্বৃত্তরা নাহিদকে এক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে।
নাহিদের ভাই বাহাউদ্দিন বাহার বলেন, নাহিদ গোয়াল ঘরে গরুকে খাবার খাওয়ানোর সময় কে বা কারা আমার ভাইকে গুলি করছে আমি জানিনা না।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। অজ্ঞাত কে বা কাহারা গুলি করছে নাহিদের পরিবারের বক্তব্য। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অতিরিক্ত পুলিশ সুপার (ফরিদগঞ্জ-হাজীগঞ্জ) সার্কেল পংকজ কুমার দে প্রিয় সময়কে বলেন, ঘটনা আমি শুনেছি। ঘটনার তদন্ত করতে ফরিদগঞ্জ থানার ওসিকে বলা হয়েছে।







