

ফরিদগঞ্জ প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জে রোগীর স্বামীর হাতে কবিরাজ রক্তাক্ত জখম হয়েছে। পৌরসভার ভান্ডারী মহল এলাকায় (৫ জানুয়ারী) বৃহস্পতিবার রাত ৮ টার দিকে এই ঘটনা ঘটে। অভিযুক্তকে রাতেই ঘটনাস্থল থেকে আটক করেছে থানা পুলিশ।

ভোলা জেলাধীন ভোরহান উদ্দিন উপজেলার দক্ষিণ ভাটামারা গ্রামের মৃত কারী মোস্তাফিজুর রহমানের ছেলে মাওলানা কারী মাহবুবুর রহমান (৬০) ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার শিক্ষকতা পেশা থেকে অবসর গ্রহণ করেন। চাকুরীর পাশাপাশি কবিরাজি চিকিৎসা দিয়ে আসছেন।
বৃহস্পতিবার রাত ৮টার সময় অন্য এক রোগীকে চিকিৎসা দিচ্ছিলেন তিনি। রোগী সেজে আসেন রুবেল হোসেন। এসময় তর্ক-বিতর্কের জেরে রুবেল হোসেন কবিরাজের ওপর কাটের টুকরো দিয়ে হামলা করে। চিৎকারে শোনে এলাকাবাসী কবিরাজকে আহতবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আর অভিযুক্ত রুবেল হোসেন(৩২)কে পুলিশে ধরিয়ে দেয়।
অভিযুক্ত রুবেল হোসেন উপজেলার গোবিন্দপুর (দ.) ইউনিয়নের পশ্চিম লাড়ু–য়া গ্রামের মনু ভূঁইয়ার ছেলে। ব্যক্তি জীবনে তিনি ২ সন্তানের জনক ও কাতার প্রবাসী ।
সম্প্রতি সে দেশে এসে দেখেন তার স্ত্রী রুবিনা আক্তার বসতবাড়ী নির্মাণ কাজে ত্রæটি করছে, এতে তিনি অভিমান করে আলাদা রুমে ঘুমিয়েছেন। এতে স্ত্রী রুবিনা আক্তার এ কবিরাজের শরণাপন্ন হয়। রুবিনার কথা শোনে, তার স্বামীর শারীরিক অক্ষমতার চিকিৎসা দিয়েছেন কবিরাজ মাহাবুব। চিকিৎসা নিয়ে বাড়িতে গিয়ে রুবেলের স্ত্রী এক মহিলার কাছে রুবেলের শারীরিক অক্ষমতার বিষয়টি জানায়। এতে রুবেল শুনে লজ্জিত হয়ে কবিরাজকে জিজ্ঞাসা করতে আসলে তর্ক-বির্তকের এক পর্যায় নিজেকে সক্ষম দাবী করে কবিরাজের ওপর হামলা চালায়।
আহত কবিরাজ মাওলানা মাহবুবুর রহমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। তিনি জানান, আমি বাসায় রোগী দেখতে ছিলাম। এমন সময় ওই যুবক এসে আমাকে বাহিরে গিয়ে একটি রোগী দেখার জন্য বললে আমি যেতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে আমার ওপর হামলা করে।

অভিযুক্ত রুবেলের বক্তব্য,আমি বিদেশ থেকে ২০দিন পূর্বে দেশে এসে দেখি আমার স্ত্রী আমার নির্দেশনা মোতাবেক বাড়ির কাজ করেন নি। এতে তার উপর অভিমান করে আলাদা বিছানায় ঘুমিয়েছি। আমি শারীরিক অসুস্থ হলে আমার দু’সন্তান আসলো কিভাবে। কি লজ্জাজনক বিষয়। কবিরাজ কিভাবে জানলো আমি শারীরিকভাবে অক্ষম, মূলত টাকার নেশায় করিরাজরা চিকিৎসার নামে এই সব ভন্ডামী করে বলে জানিয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান , এ ঘটনায় রুবেল নামে এক যুবক পুলিশি হেফাজতে থাকা ও অভিযোগের আলোকে আইনানুগ ব্যবস্থা নেয়ায় কথা নিশ্চিত করেছেন।







