

মোঃ মহিউদ্দিন, ফরিদগঞ্জ সংবাদদাতা :
চাঁদপুরের ফরিদগঞ্জে তীব্র ঠান্ডা ও কুঁয়াশায় নিন্ম আয়ের মানুষ ও কৃষকদের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত ৩দিনের গভীর কুঁয়াশা ও তীব্র ঠান্ডায় নিন্ম আয়ের মানুষজন কাজে বের হতে পারছেনা।

পেটের দায়ে তীব্র ঠান্ডার মধ্যেও কৃষি শ্রমিকরা বোর আবাদে ব্যস্ত থাকতে হচ্ছে। নিম্ম আয়ের মানুষজন খুবই কষ্ট পোহাচ্ছে। শীত বস্্েরর দোকানগুলোতে উপছে পড়া ভীড় জমিয়েছে।
গরম কাপড়ের দোকানগুলোতে নিম্ম ও মধ্যবৃত্ত শ্রেণীর লোকজনের প্রচন্ড রকমের ভীড় জমেছে। দোকানীরা জানান, এ তিন দিনে প্রচুর বিক্রি হচ্ছে।

তীব্র ঠান্ডায় স্বাভাবিক জীূবনযাত্রা অচল হয়ে পড়েছে। হেড লাইট জ¦ালিয়েও যানবাহনগুলো দিনের বেলায় চলতে পারছেনা। শিশুু ও বৃদ্ধারা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে। ঠান্ডা জনিত কারণে হাসপাতালগুলোতে শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যা গত ৩ দিনে ব্যাপক রেড়েছে। তাপমাত্রা ১৪/১৫ গ্রিগ্রি সে.এ নেমে এসেছে।







