

মোঃ মহিউদ্দিন, ফরিদগঞ্জ প্রতিনিধি :
চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার প্রধান বাজারের অবশেষে ফুটপাত দখল মুক্ত করে পথচারীদের স্বাচ্ছন্দ্যে হাঁটার ব্যবস্থা করা হলো।
“ফরিদগঞ্জ পৌর বাজারে ফুটপাত দখলে নিয়ে দোকান, দুর্ভোগে পথচারী” অনলাইন নিউজ পোর্টাল ‘প্রিয় সময় ডটকমে’ ০৮/০১/২০২০৩ তারিখে প্রকাশিত রিপোর্টের প্রেক্ষিতে সোমবার (০৯জানুয়ারী) উপজেলা প্রশাসন, পৌর কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের যৌথ অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করে উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়েছে।

উপজেলা সদর বাজার, বাস ষ্ট্যান্ড ও কালির বাজারের রাস্তার মাথায় এ অভিযান পরিচালিত হয়েছে। এতে সাধারণ পথচারীরা স্বাচ্ছন্দ্যে পথচলার পাশাপাশি দুর্ঘটনা থেকে মুক্তি পাওয়ার সুযোগ হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে অভিযান অব্যাহত থাকার কথা জানিয়েছে।
অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুননেছা, সহকারী কমিশনার (ভূমি) আজিমুননেছা, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, থানা অফিসার ইনচার্জ আবদুল মান্নানের নেতৃত্বে পুলিশ বাহিনী, সাংবাদিক ও বাজার ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সরকারি জায়গা অবৈধ দখলদারদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাসলিমুননেছা জানান, আগামী বৃহস্পতিবারের মধ্যে সকল অবৈধ দখলদাররা নিজ দায়িত্বে স্থাপনা সরিয়ে নিতে হবে। অন্যথায় অবৈধ স্থাপনাগুলো সরকারী জায়গা থেকে গুঁড়িয়ে দেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।
চাঁদপুর-রায়পুর সড়কের ফরিদগঞ্জ অংশে সড়কের দু‘পশে হাজার হাজার অবৈধ দখলদার স্থাপনা তৈরি রেখেছে। সড়ক ও জনপথ বিভাগ উদ্যোগ নিয়ে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ দেওয়া জরুরী মনে করছেন সচেতন মহল। শুধু তাই নয় প্রতি মাসে এ সকল অবৈধ স্থাপনাগুলো বাড়া দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। সড়ক ও জনপথ বিভাগ ও পাউবি অনেক বছর পর পর উচ্ছেদ দিলেও এর স্থায়িত্ব রক্ষা হচ্ছে না। আজ উচ্ছেদ দিলে কালই দখলে নিয়ে নিচ্ছে অবৈধ দখলদাররা। উদ্ধারকরা জায়গা দীর্ঘস্থায়ী দখলমুক্ত রাখতে সরকারকে আরোও কঠোর পদক্ষেপ নিতে হবে বলে অভিজ্ঞ মহল মনে করছে।
একবার উচ্ছেদ দিতে সরকারের অনেক টাকা ব্যয় হচ্ছে। দখলমুক্ত করে স্থায়ী দোকান বা অন্য কিছু করে সরকারের রাজস্ব আয়ের বৃদ্ধি করা যেতে পারে।

অবৈধ দখলদাররা শুধু দখলেই নিচ্ছে না আবার নন জুডিশিয়াল ষ্ট্যাম্পে টাকা নিয়ে সরকারি জায়গার দখল বিক্রি করে চলছে। ফলে সংঘাত সৃষ্টিসহ সামাজিক অশান্তিও বিরাজ করছে। তাই সরকারকে স্থায়ী রাজস্ব আয়ের উৎস হিসাবে এ সকল উদ্ধারকৃত জায়গাগুলো ব্যবহারে ব্যবস্থা গ্রহণ করা খুবই জরুরী মনে করছে সচেতন মহল।







