

শরীফ মোঃ মাছুম বিল্লাহ :
হাইমচরে ভন্ড, প্রতারক, ঈমান বিধ্বংসী ভান্ডারী তরিকার বিরুদ্ধে সম্মিলিত ওলামা মশায়েখ এক ফ্লাটফর্মে ঐক্যবদ্ধ হয়েছেন। হাতে নিয়েছেন নিয়মতান্ত্রিক আন্দোলনের কর্মসূচিও।

আগামী ১৬ জানুয়ারী সোমবার হাইমচর উপজেলার ডিগ্রী কলেজ সংলগ্ন মাঠে মাইজভান্ডারি সম্প্রদায় ওরস করার উদ্যোগ গ্রহণ করে। এর প্রতিবাদে হাইমচর উপজেলার সর্বদলীয় ওলামা-মাশায়েখ ঐক্যবদ্ধ আন্দোলন শুরু করেছে। আন্দোলনের শুরুতে ৯ জানুয়ারী সোমবার বিকেলে হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারীর সাথে বৈঠক করেন।
সর্বদলীয় ওলামা-মাশায়েখ এর সভাপতি হযরত মাওলানা মুহাম্মদ আব্দুর রহমান হামিদীর তত্বাবধানে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মোঃ জিল্লুর রহমান ফারুকীর নেতৃত্বে বৈঠকে অংশ নেন দেশের সকল রাজনৈতিক, অরাজনৈতিক সংগঠন হাইমচর উপজেলা নেতৃবৃন্দ। বৈঠকে নেতৃবৃন্দ তাদের দাবী উত্থাপন করলে নূর হোসেন পাটওয়ারী বলেন- ইসলাম শান্তির ধর্ম। এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করা বা অপ্রীতিকর কোন কার্যকলাপ করা সমীচীন নয়। ইসলামে গান বাজনা নিষিদ্ধ, তাই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে গান বাজনা না করাই শ্রেয়।
তিনি বলেন, যারা এ ওরসের আয়োজন করছেন, তারা অনুষ্ঠানে কি কি কর্মসূচি হাতে নিয়েছে এবং অনুষ্ঠানসূচি কি তা আমি পর্যবেক্ষণ করবো। তাদের দায়িত্বশীল নেতৃবৃন্দকে ডেকে এনে এ বিষয়ে আলোচনা করে আপনাদের জানিয়ে দিবো।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাইমচর শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ ছফিউল্যাহ, সরকারি হাসপাতাল জামে মসজিদের খতীব মাওলানা জুলফিকার হাসান মুরাদ, আমেনা ইউনুস ইসলামিয়া মাদরাসার সুপার মাওলানা মুহাম্মদ কাউছার হোসাইন, সাহেবগজ্ঞ জামে মসজিদের খতীব মাওলানা মুহাম্মদ ছিদ্দুকুর রহমান, কাটাখালী হামিদিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ শরীফ হোসাইন, রামপুর মাদরাসার প্রভাষক মাওলানা মুহাম্মদ আব্দুল কাদির প্রমূখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সর্বদলীয় ওলামা-মাশায়েখ হাইমচর এর সহ প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মদ ওয়াহিদুর রহমান, মাওলানা মুহাম্মদ মাছুম বিল্লাহ, হাফেজ মাওলানা মুহাম্মদ আহসান হাবিব, সহ আইন ও ফতোয়া বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মদ সুলতান আহমেদ, অর্থ সম্পাদক মাওলানা মুহাম্মদ তাজুল ইসলাম, তামাদ্দুনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ মুসলিম গাজী, মাওলানা ফারুকুল ইসলাম সহ আইম্মায়ে মাসাজিদ, আসাতাজায়ে কেরাম, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।







