

জাহাঙ্গীর আলম ইমরুল :
বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ ও তত্বাবধায়ক সরকারের দাবি, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ বিএনপির সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি ও বিএনপি ঘোষিত ১০ দফা বাস্তবানের দাবিতে কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণ অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার সকালে সারা দেশে ঘোষিত এ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা টাউন হল মাঠের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মঞ্চে আয়োজিত গণ অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু। গণ অবস্থানে বিএনপির কুমিল্লা বিভাগীয় ইউনিটের কুমিল্লা উত্তর, দক্ষিণ, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুরের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।
কেন্দ্রিয় বিএনপির ত্রান ও পূনর্বাসন বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনরি আহŸায়কক হাজী আমিনুর রশিদের সভাপতিত্বে গণ অবস্থানে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভ‚ইয়া, বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন ভ‚ইয়া শিশির, একরামুল হক বিপ্লব, এডভোকেট জিয়া উদ্দিন জিয়া, মহানগর বিএনপির আহŸায়ক উৎবাতুল বারী আবু, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ মাহমুদ, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি আখতার হোসেনসহ অন্যান্যরা।
এর আগে বেলা সাড়ে ১১টায় কর্মসূচি শুরু হয়। এর আগে সকাল দশটা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা টাউন হল মাঠে জড়ো হতে থাকে।

বিএনপির এই কর্মসূচিকে কেন্দ্র করে শহরের প্রতি পয়েন্টে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।







