

মাকসুমুল মুকিম :
বাংলাদেশ মানবাধিকার কমিশন – BHRC এর ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রতিষ্ঠাতার জন্মদিবস পালন করে ঢাকা জেলা দঃ আঞ্চলিক শাখার কর্মকর্তা ও কর্মীবৃন্দ।

১০ জানুয়ারি বেলা ১২ টায় কমিশন এর ঢাকা জেলা দক্ষিণের আঞ্চলিক কার্যালয়ে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।প্রতিবারের ন্যায় এবারও সমাজের বিভিন্ন পেশায় পেশাগত দায়িত্ব পালনে বিশেষ ভুমিকা রাখায় বিভিন্ন কেটাগরিতে তাদের মানবাধিকার সম্মাননা স্মারক দেওয়া হয়। এরা হলেন -সাংবাদিকতায় শরীফ হাসান, সমাজ সেবায় মহিউদ্দীন মাদবর,আব্দুল মালেক দোহারী ও খোরশেদ আলম, মানবাধিকার সুরক্ষায় সেখ সোহেল রানা,সাইদুল ইসলাম, নাজমা বেগম ও রাশেদ খন্দকার।সফল মাদক অভিযান ও উদ্ধার কাজে বিশেষ ভুমিকা রাখায় এ এস আই নান্টু কৃষ্ণ মজুমদার দোহার থানা(নিঃ)।
সভার সভাপতিত্ব করেন অত্র শাখার নির্বাহী সভাপতি হাফেজ কারী আব্দুল ওহাব দোহারী, বিশেষ অতিথি জনাব আজাহারুল হক সিনিয়র সাংবাদিক যুগান্তর ও যমুনা টিভি, এছাড়াও আরও উপস্থিত ছিলেন আব্দুল মান্নান,আব্দুল জব্বার, রফিকুল ইসলাম, সাংবাদিক আবুল হাশেম ফকির, সাইফুল বেপারী ।মানবাধিকার কর্মী
জনাব আব্দুল ওহাব দোহারী সহ সভাপতি,আব্দুল হামিদ ইন্তাজি, -মহিউদ্দীন মাদবর,আব্দুল মালেক দোহারী, মাহবুবুল আলম ফারুক,যুগ্ন সম্পাদক সেখ সোহেল রানা,সাইদুল ইসলাম,সামছুল হক, রফিকুল ইসলাম, মাঠ পরিদর্শক রাশেদ খন্দকার, মেহবুব হাসান কুতুব,তুষার,আজগর,মোশাররফ, মহিলা কর্মী নাজমা বেগম,সাবিনা জাছরিন,রুবিনা ও রওশনআরা।
সভার পরিচালনা ও সঞ্চালনার দায়িত্বে ছিলেন অত্র শাখার জেনারেল সেক্রেটারী হাজী নাছির উদ্দিন পল্লব ।
আগত অতিথি ও মানবাধিকার কর্মীরা দিনটি উপলক্ষে বিশেষ তাৎপর্যপুর্ন বক্তব্য তুলে ধরেন।







