২নং সেক্টর মুক্তিযোদ্ধা পুনর্মিলনী উৎসব ২০২৩ অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা: ২১ জানুয়ারী ২০২৩
কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে মহান মুক্তিযুদ্ধে ২নং সেক্টরের অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের পূনমিলনী উৎসব ২০২৩।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কুমিল্লা জেলা ইউনিট কমান্ড এর উদ্যোগে শনিবার কুমিল্লা ক্লাবে এ পূনমিলনী উৎসব অনুষ্ঠিত হয়।

এতে মুক্তিযুদ্ধকালীন ২নং সেক্টরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাগণ অংশগ্রহণ করেন। এসময় ৫ শত বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়।

শনিবার সকাল ১১টায় নগরীর কুমিল্লা ক্লাবে বেলুন উড়িয়ে পূনমিলনী উৎসব উদ্বোধন করে অনুষ্ঠানে প্রধান অতিথি কুমিল্লা সদর আসনের সংসদ আ.ক.ম. বাহাউদ্দিন বাহার।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কুমিল্লা জেলা ইউনিট কমান্ড এর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সফিউল আহমেদ বাবুল এর সভাপতিত্বে কুমিল্লা জেলা প্রশাসক শামীম আলম, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জামাল নাছের, বীর মুক্তিযোদ্ধা বাহার রেজা বীর প্রতীক, সিটি মেয়র আরফানুল হক রিফাত, অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন এবং কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ওমর ফারুকসহ জেলার অন্যান্য বীর মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যগণ এসময় উপস্থিত ছিলেন।

You might like