হাইমচরে প্রবাসী কল্যাণ সংস্থার পক্ষ থেকে নতুন পোশাক ও বেড বিতরণ

শরীফ মোঃ মাছুম বিল্লাহ

“এসো দূর করি অসহায় মানুষের কষ্টের কালো রাত, তাদের হাতে রাখি সহানুভূতির আপন হাত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে হাইমচরে প্রবাসী কল্যাণ সংস্থার তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে মাদরাসার শিক্ষার্থীদের কোরআন তেলোয়াত, হামদ ও নাত প্রতিযোগিতা, পোশাক উপহার ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

২৮ জানুয়ারী ২০২৩ শনিবার সকালে হাইমচরের দূর্গাপুর উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে প্রবাসী কল্যাণ সংস্থার পক্ষ থেকে পোশাক উপহার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে সংস্থার পরিচালক ও সদস্য সচিব মোঃ মানিক বেপারির সভাপতিত্বে এবং দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালাউদ্দিন এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, প্রবাসী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা আহ্বায়ক এস বি এন সোবহান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন তাহফিজুস সুন্নাহ নেছারিয়া হাফিজিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা মোঃ জুলফিকার হাসান মুরাদ, প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক আলমগীর হোসেন আখন, আরেফিন শরিফ, আলমগীর হোসেন, জনি আখন, রুবেল রাঢ়ী, যুগ্ম আহ্বায়ক আসলাম সিদ্দিকী উজ্জ্বল, মোঃ হাসান, সাইফুল নেপাল, আমির হামজা।

এসময় উপস্থিত ছিলেন সংস্থার সদস্য আবুল বাশার পাটোয়ারী, শাহজালাল জসিম, স্বপন খাঁন আকাশ, রাসেল গাজী, জসিম আখন, সোহেল খান রুবেলসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।

এমআরআর/প্রিয় সময়

You might like