

ফরিদগঞ্জ প্রতিনিধি :
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা সদর বাজারে মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যবসায়ীর ১৫ হাজারা টাকা জরিমানা আদায় করা হয়েছে। মাস্টার্স ট্রেডার্স ৫ হাজার, আঃ ছাত্তার মুন্সীর মুদি দোকান ৫ হাজার ও মামুনের মুদি দোকানে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ ব্যাপারে মুদি ব্যবসায়ী ফারুক, মামুন জানায়, আমরা চাল-ডাল, চিনি, ভুষি চাঁদপুর আড়ত থেকে এনে বিক্রি করছি। আমাদের জরিমানা গুণতে হবে কেন? তাহলে আমরা কি ব্যবসা বন্ধ করে দিতে হবে?

তারা আরোও অভিযোগ করে জানান, তীর ও এসিআই কোম্পানী চাল-ডাল, চিনি, ভুষি চটের বস্তায় না দিয়ে প্লাস্টিকের বস্তায় সারাদেশে বাজারজাত করছে। তাছাড়া এলসির মাধ্যমে বিদেশ থেকে আগত চনা প্লাস্টিকের বস্তায় আসছে। এ বিষয়ে ঐ সকল কোম্পানীগুলোকে কঠোর হুঁশিয়ারী দিয়ে নিয়ন্ত্রণ করা দরকার। আমরা সাধারণ ব্যবসায়ী আমাদের এখানে কি আছে করার।
ভ্রাম্যমান আদালতে উস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আজিজুন্নাহার, জেলা পাট পণ্য ব্যবহার দপ্তরের মোঃ মহিউদ্দিন আহমেদ।

জেলা পাট পণ্য ব্যবহার দপ্তরের কর্মকর্তা মোঃ মহিউদ্দিন আহমেদ জানান, বিপনণ-ব্যবহার ও বাজারজাতকরণ যার কাছে পাবো তাকেই জরিমানার আওতায় আনার বিধান রয়েছে। আড়তদারদের সর্বনি¤œ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। যে কোম্পানীগুলো চটের বস্তায় বাজারজাত করছে তাদের কাছ থেকে ক্রয় করবে প্লাস্টিক বস্তায় বাজারজাতকারী কোম্পনীগুলোকে বর্জন করবে। তাহলে আর জরিমানা গুণতে হবে না বলে জানান।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) জানান, এ অভিযানের পূর্বে আমরা প্লাস্টিক বস্তা ব্যবহার, বিপণন নিষিদ্ধ করে লিফলেট বিতরণ করেছি। অভিযান ও মনিটরিং ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।







