

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা ব্যুরো:
কুমিল্লার মুরাদনগরের কোড়ের পাড় আদর্শ ডিগ্রি কলেজে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা অনুষ্ঠানামালা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কোড়ের পাড় আদর্শ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ও মুরাদনগর উপজেলা থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুণ এফসিএ। অনুষ্ঠান উদ্বোধন করেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমীন।

এ উপলক্ষে শনিবার দুপুরে কোড়ের পাড় আদর্শ ডিগ্রি কলেজে প্রাঙ্গণে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে অন্যান্য কর্মসূচির মধ্যে ছিলো নবীন শিক্ষার্থীদের বরণ, মেধাবৃত্তি প্রদান, অবসর প্রাপÍ শিক্ষকদের বিদায় অনুষ্ঠান এবং পিঠা মেলা, বসন্ত উৎসব ২০২৩ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
কোড়ের পাড় আদর্শ ডিগ্রি কলেজে গভর্ণিং বডির সভাপতি প্রফেসর ড. মো: সামসুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কলেজে গভর্ণিং বডির শিক্ষানুরাগী সদস্য কাজী ফারুক আহমেদ, মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন ভ‚ইয়া জনি, বাংগরা বাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজ উদ্দিন চৌধূরী, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হানিফ সরকার, মুরাদনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা পীরজাদা জহুরুল আলম চিশতী, কলেজে গভর্ণিং বডির সাবেক সভাপতি ও আজীবন দাতা সদস্য আলহাজ্ব ইব্রাহীম সরকার, মুরাদনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হারুন-আল-রশিদ, মুরাদনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল কাইয়ূম খসরু, মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি, বীরমুক্তিযোদ্ধা এডভোকেট আবুল কালাম আজাদ, মুরাদনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ তমাল, মুরাদনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম সরকার, মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার চিনু, ২নং আকুবপুর ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাল শিমুল এবং যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ ইসমাইলসহ বিশিষ্টজনেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।







