

বিশেষ প্রতিনিধি :
১৯২০ সালে স্থাপিত ঐতিহ্যবাহী ফরিদগঞ্জের মানুরী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা নানা প্রতিকূলতা পেরিয়ে সুনাম ধরে রেখেছে।

কিন্তু ষড়যন্ত্র কারীদের প্রলোভনে গত ১৩ ফেব্রুয়ারি একটি অনলাইন নিউজ পোর্টাল কর্তৃক মানুরী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার গভনিং বডি ও অধ্যক্ষের বিরুদ্ধে একটি প্রতিবেদন প্রচারিত হয়।
প্রচারিত সংবাদটির বিষয়ে গত ২০ ফেব্রুয়ারি মাদ্রাসার অধ্যক্ষ, গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষক ও কর্মচারীবৃন্দ, শিক্ষার্থীগণ এবং এলাকাবাসী উক্ত মিথ্যা, ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
অধ্যক্ষ মো. আমিনুল হক বলেন, তৎকালীন গভর্নিং বডির সভাপতি দায়িত্বে থাকা অবস্থায় গত বছর অকাল মৃত্যুবরণ করেন। অথচ কিছু কুচক্রীমহল মৃত মানুষকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারে লিপ্ত রয়েছে।

এতে করে মাদ্রাসা ও শিক্ষার মান উন্নয়নে প্রভাবিত করার চেষ্টায় তারা কোনভাবেই সফল হবে না। আমরা সরকারের নিয়ম অনুযায়ী নিয়মিত শিক্ষা পাঠদান ও সকল কর্মসূচি পালন করে আসছি। তাই ঐতিহ্যেবাহী এই প্রতিষ্ঠানের মঙ্গল কামনা করে সকলের সহযোগিতা চাই।







