

ওমর ফারুক সাইম :
চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমানগর-মাধাইয়া সড়কে অজ্ঞাত গাড়ির চাপায় জুবায়ের আহমেদ শিহাব নামের এক ছাত্র নিহত হয়েছে। নিহত শিহাব তালতলী গ্রামের আক্তার হোসেনের পুত্র। সে একই এলাকার মাতৃছায়া কিন্ডার গার্টেনের ৫ম শ্রেনীর শিক্ষার্থী ছিলেন।

সরজমিনে গেলে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে শিহাব সাইকেল যোগে রহিমানগর বাজারে আসার পথিমধ্যে নাউলা আসলে অজ্ঞাত গাড়িতে দুর্ঘটনার শিকার হয়।
এতে অজ্ঞাত গাড়ির চালক দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন শিহাবকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে রহিমানগর বেসিক এইড এন্ড হসপিটালে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।

খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য ওসমান গনি চৌধুরী পলাশ, বিশিষ্ট সমাজ সেবক নাছির উদ্দিন মাহমুদ সহ এলাকার লোকজন তার বাড়িতে দেখতে যান। শিহাবের মৃত্যুতে পরিবার ও এলাকার লোকজনের মধ্যে শোকের ছায়া নেমে আসে।







