
গাজী মোঃ মহসিন :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ও ২নং আশিকাটি ইউনিয়নে অসহায়দের মাঝে ১০ কেজি হারে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের চাল বিতরণ করা হয়েছে।

বৃহষ্পতিবার (১৩ জুন) সকালে সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়ন পরিষদের সচিব আবু বকর মানিকের সার্বিক সহযোগিতায় চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ বিল্লাল হোসেন পাটওয়ারী। ট্যাগ অফিসার ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা মোবারক হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে ইউনিয়নের এক হাজার ১৮৫ জন অসহায় মানুষের মাঝে এ চাল বিতরণ করা হয়।
এদিকে শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি সচিব মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকন এর সার্বিক সহযোগিতায় ও ইউনিয়ন ট্যাগ অফিসার উপসহকারী কৃষি কর্মকর্তা মোরসালিন হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে ইউনিয়নের এক হাজার ২২৫ জন অসহায় মানুষের মাঝে এ চাল বিতরণ করা হয়। চাল বিতরণ কার্যক্রমে উভয় পরিষদের সদস্য, পরিষদের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশিত : বৃহস্পতি বার, ১৩ জুন ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন







