রাসেল ভাইপার থেকে নিরাপদে থাকার একটিই পথ শুধু জনসচেতনতা : একি মিত্র চাকমা

গোলাম নবী খোকনঃ সারা বাংলাদেশে বর্তমানে সকলের মাঝে একটি আতঙ্ক রাসেল ভাইপার। এটি নাকি খুব ভয়ানক ও বিষধর সাপ। শোনা যায় এ সাপে কামড়ালে মানুষের মৃত্যু নিশ্চিত এমনটাই শোনা যায় গা গ্রামে, চায়ের টেবিল সহ সকল জায়গায়। কেহ কেহ বলছেন এ সাপে কামড়ালে আর কোন মৃত্যু নয়। সকল ব্যবস্থা রয়ে গেছে হাসপাতালে। এ সাপের নাম শোনা যাচ্ছিলোনা গ্রামে গঞ্জে। হঠাৎ করে কোথা থেকে এ নাম বের হলো বা কোথাও থেকে এ সাপ বাংলাদেশের বহু জেলায় বা লোকা লয়ে প্রবেশ করছ এ প্রশ্ন এখন জনমনে। বর্তমানে ফেসবুক ও ইউটুব চ্যানেল গুলোতে এ সাপের খবর ভাইরাল হচ্ছে। টিভির খবরে ও পেপার পত্রিকায় শোনা যাচ্ছে এ সাপের বিষয়। এ সাপের ৫০/৬০ টির ও বেশী বাচ্চা দেয় এমন খবর বেড়িয়ে আসছে।

এদের বংশ বিস্তারে নাকি ছেয়ে যাচ্ছে গোটা দেশ। মতলব উত্তরে এ সাপের খবর প্রকাশ পেয়েছে, বোরোচর, দশানী ও আমিরাবাদ চরে। জনসাধারণের মনে এখন প্রশ্ন? কি ভাবে নিরাপদে থাকবে মানুষ।

এ ব্যাপারে ২৫ জুন দুপুরে সাংবাদিক এর প্রশ্নের জবাবে মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমা বলেন, আসলে এটি একটি আতঙ্ক ও ভয়ানক বিষয়। যদিও আতঙ্ক ও ভয়ানক, এখন আতঙ্ক না হয়ে সচেতন ও সচেতনতাই খুব জরুরী হয়ে পরছে। এ সাপ থেকে নিরাপদে থাকার একটি উপায় জনসচেতনতা। এর পাশাপাশি বাড়ি ঘর, বাড়ির আশপাশের জঙ্গল, রাস্তা ঘাট, পুকুর , খাল, ধানের জমির আইল এ গুলি পরিস্কার পরিচ্ছন্ন রাখা। ধান ক্ষেতে কাজে নামার পূর্বে দেখে শুনে নামতে হবে, পায়ে ঘাম বুট ব্যবহার করতে হবে, বা ধান কাটার কৃষি প্রযুক্তি ব্যবহার করতে হবে। সাপে কামড়ালে জরুরী হাসপালে নিতে হবে, এখানে এন্টিভেনম এর ব্যবস্থা আছে বলে জানান ইউএনও। তিনি আরও বলেন, চিল পাখি, গুই সাপ বেজি এগুলি মানুষের জন্য খুবই উপকারী। দয়া করে এগুলিকে কেহ ক্ষতি করবেনা, এ জীব ও পশুপাখি আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। এ সমস্ত পশু পাখি গুলো বিষাক্ত পোকা মাকড়, বিষাক্ত সাপ ধ্বংশ করে মানুষের অনুকুলে থাকে এবং মানুষ নিরাপদে থাকার পরিবেশ সৃষ্টি করে।

এ ব্যাপারে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ একেএম আবু সাইদ বলেন, রাসেল ভাইপার সাপে কামড়ালে জরুরী ভিত্তিতে হাসপাতালে আনতে হবে, হাসপাতালে এন্টিভেনম ইনজেকশন এর ব্যবস্থা আছে। সাপে কামড়ানো রোগীকে দ্রুত হাসপাতালে আনা হলে রোগী ঝুঁকি মুক্ত থাকবে বলে বললেন ডাঃ একেএম আবু সাইদ।

প্রকাশিত : বুধ বার,  ২৬  জুন ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

পাইলস ফিস্টুলা রোগের কারণ ও প্রতিকার

You might like