

মোঃ মহিউদ্দিন, ফরিদগঞ্জ সংবাদদাতা:
ফরিদগঞ্জে ইটের পরিবর্তে রাবিশ দিয়ে সড়ক নির্মাণের কাজ করার ঘটনায় স্থানীয় এলজিইডি ঠিকাদারকে কাজ বন্ধ রাখতে নির্দেশনা দেন। সে অনুযায়ী সড়কে ফেলা রাবিশ সরিয়ে নিয়মানুযায়ী বালি দিয়ে ফিলিং করার কথা থাকলেও তা করেন নি ঠিকাদার। উল্টো সড়কে থাকা রাবিশের উপর মেকাডমের কাজ শুরু করেছেন ঠিকাদার। স্থানীয়দের বাধা উপেক্ষা করেই ঠিকাদার কাজ চালিয়ে যাচ্ছেন বলে স্থানীয়রা অভিয্গো করেছে।
এলজিইডি সূত্রে জানা যায়, ৭৬ লক্ষ টাকা ব্যয়ে উপজেলার কড়ৈতলী বাজার থেকে দক্ষিণ শাশিয়ালী এমএ বারী মিয়াজী সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ৬৩০ মিটার সড়কের পাকা করণের কাজ করছে ঠিকাদারী প্রতিষ্ঠান এসএম ফাহাদ এন্ট্রারপ্রাইজ।

স্থানীয়রা জানান, সড়কটি নির্মাণ কাজ শুরুর পর থেকে ঠিকাদারী প্রতিষ্ঠান নানা অনিয়ম করে চলছেন। সড়কের কাজ নির্মাণে তিনি ইটের পরবর্তীতে রাবিশ ব্যবহার করায় নিবার্হী প্রকৌশলীর নিদের্শে সড়কের নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়। সরেজমিনে দেখা গেছে, রাস্তায় ফেলা রাবিশগুলো দিয়েই কাজ করছে ঠিকাদারের লোকজন।
এলাকাবাসীর মধ্যে আমান উল্ল্যা খান ফারাবী, মোস্তফা মিলন, ইউনুছসহ বেশ কয়েকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, এই সড়কটি দিয়ে চলাচল করতে স্কুল মাদ্রাসায় পড়–য়া শিক্ষার্থীরাসহ স্থানীয়রা দীর্ঘদিন যাবৎ দুর্ভোগের শিকার হচ্ছেন। আমাদের দাবী সড়কের দেখ-ভালের দায়িত্বে যারা আছেন, তারা সঠিক তদারকি করে সড়কের কাজের গুণগতমান রক্ষা করার।
কাজের বিষয়ে ঠিকাদার সুলতান আহাম্মেদের জানান, আমি নিয়ম মেনে কাজ করার চেষ্টা করছি।
উপজেলা প্রকৌশলী আবরার আহমেদ বলেন, নিন্মমাণের সামগ্রী অপসারণ করে মান সম্মত মালামাল দিয়ে কাজ করার নির্দেশ দিয়েছি। নির্দেশনা উপেক্ষিত হলে সরেজমিন গিয়ে দেখবো। তাছাড়া কোন ধরণের অনিয়ম পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশিত : সোমবার, ১৫ জুলাই ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
পাইলস ফিস্টুলা রোগের কারণ ও প্রতিকার







