

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা: ০৪ আগস্ট ২০২৪
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া আহত এক যুবক অবশেষে মারাগেছে। তবে ওই যুবকের কোন পরিচয় পাওয়া যায়নি।

এই নিয়ে আজ (৪আগস্ট) কুমিল্লায় মারা গেলো ৩জন।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ শেখ ফজলে রাব্বি জানান, নিহত যুবকের কোন পরিচয় আমরা সনাক্ত করতে পারিনি। নিহতের মাথায় ও পায়ে কোপের আঘাত রয়েছে।
তিনি জানান, রোববার বিকাল তিনটায় আহতাবস্থায় ছাত্রলীগের কর্মী পরিচয়ে কয়েকজন যুবক ভর্তি হয়। ওই সময় তাদের সাথে আহতাবস্থায় ওই যুবককেও নিয়ে আসা হয়। গুরুতর আহত ওই যুবককে আইসিউতে নিয়ে যাওয়া হয়। পরে বিকাল সাড়ে তিনটায় মারা যায়।
তিনি আরো জানান, সোমবার বিকাল পযন্ত এ হাসপাতালে জেলার বিভিন্ন স্থান থেকে ৩২ জন আহত রোগি ভর্তি হয়।
সোমবার, ০৫ আগস্ট ২০২৪
শ্বেতির সাদা দাগ দূর করার সহজ কিছু উপায়
পুরুষাঙ্গ থেকে পূঁজ পড়ার কারণ ও প্রতিকার
৩০ দিনের মধ্যে মোটা হওয়ার উপায়







