

সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর
জনগণের জানমালের নিরাপত্তার দায়িত্ব পালন করতে হবে, এবং সনাতন ধর্মালম্বীদের মন্দির-গির্জা পাহারা দিতে হবে। খেয়াল রাখতে হবে কোন দুস্কৃতকারী যেনো অঘটন ঘটিয়ে আমাদের বদনাম না করতে পারে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য একথা বলেছেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
৬ আগস্ট মঙ্গলবার বিকেলে চাঁদপুর শহরের একটি শান্তি মিছিল বের করে পুরানবাজার আসলে দলীয় নেতা কর্মিদের ঢল নামে। এক পর্যায় নিতাইগঞ্জের সাধারণ মানুষ ও সমবেত হয়ে জনস্রোতে রুপ নেয়।

তিনি আরো বলেন, বিগত বছরে আওয়ামী লীগ সরকার আমাদের উপরে যেই নির্যাতনের নামে সাধারণ মানুষের উপর অমানুষিক নির্যাতন করেছে, আমরা তাদের মত করবো না, কারন আমরা জনগণের জানমাল রক্ষা সহ মানুষের সেবা করে যাবো, আজ আমাদের দেশটা স্বাধীন হয়েছে, ৭১ ঘাতকের হাত থেকে বাঙালি জাতি দেশটাকে যেমনি স্বাধীন করেছে, ঠিক তেমনি করে ২৪ সালে সৈরাচার আওয়ামী লীগ সরকার কে পতন করেছে দেশের শিক্ষার্থী সহ সাধারণ মানুষ, যার কারনে দেশ ছেরে পালিয়েছে। তাই এই দেশ ও দেশের মানুষের রক্ষার দায়িত্ব আপনার আমার সকলের। এখন থেকে সকল নেতাকর্মীরা সেনাবাহিনীর সাথে মাঠে থেকে আইনী কাজে সহযোগিতা করবেন, পাশাপাশি সকল পুলিশের সাথে ভালো আচরণ করে তাদের কাজেও সহযোগীতা করার আহবান করেন তিনি।
এসময় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড সলিম উল্লাহ সেলিম, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্বা আঃ হামিদ মাস্টার,জসিম উদ্দিন খান বাবুল, আক্তার হোসেন মাঝি, সাবেক ছাএদলের সভাপতি শাহজালাল মিশন, সলেমান ঢালি, সাবেক পৌর কমিশনার ফরিদ আহামেদ বেপারি, শাজালাল বেপারিসহ আরো অনেকে।
‘বিএনপির নামে কেউ অপরাধ করলে আইনের হাতে সোপর্দ করুন’
শেখ হাসিনা সরকার পতনের পরা দেশে উদ্ভুত পরিস্থিতিতে সবাইকে বিদ্বেষপূর্ণ আচারণ না করে মানবিক আচারণ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া। তিনি বলেন, হিংসা, বিদ্বেষ ও প্রতিহিংসা নয়, সবাই দায়িত্বশীলতা ও মানবাধিকারের দৃষ্টান্ত স্থাপন করেন।
বিচারের ভার নিজ হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেছেন, কেউ দয়া করে নিজের হাতে আইন তুলে নেবেন না। বিএনপির নাম ব্যবহার করে অপরাধ করতে চাইলে তাকে ধরে আইনের হাতে সোপর্দ করুন।
আজ বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এসব কথা বলেন।
ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করাতে দেশবাসীকে ঢাল হিসেবে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে বাংলাদেশের ভূখণ্ডে যে যে ধর্মে বিশ্বাস করুন, তাদের নিরাপত্তা দিতে হবে। আমাদের বিশ্বের সঙ্গে তাল দিয়ে এগিয়ে যেতে হবে। জ্ঞানভিত্তিক রাষ্ট্র সমাজ বিনির্মাণের লক্ষ্যে মেধার সর্বোচ্চ মূল্যায়ন করতে হবে।
বুধবার, ০৭ আগস্ট ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়







