দাবির মুখে পদত্যাগ করলেন কুবি ভিসি

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন পদত্যাগ করেছেন। রোববার সকালে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ পত্র জমা দেন।

এর আগে শিক্ষার্থীরা তাকে রবিবারের মধ্যে পদত্যাগ করার আল্টিমেটাম দেন। বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির।

গণমাধ্যমকে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আমাকে ভিসি স্যারের পদত্যাগ পত্র মেইল করে বিষয়টি নিশ্চিত করেছেন।
উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন ২০২২ সালের ৩১ জানুয়ারি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করেন।

রোববার, ১১ আগস্ট ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

You might like