দেশকে সংস্কার করতে অন্তরবর্তীকালীন সরকারকে সময় দিতে হবে : কুমিল্লায় এলডিপি মহাসচিব ডক্টর রেদোয়ান আহমেদ

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা : ১৬ আগস্ট ২০২৪
লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি মহাসচিব ডক্টর রেদোয়ান আহমেদ বলেছেন, দেশকে সংস্কার করতে অন্তরবর্তীকালীন সরকারকে সময় দিতে হবে। তিনি বলেন, বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের দাবি এবং সংবিধানও বলছে তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। কিন্তু আমি মনে করি এই সরকারকে সংস্কারের জন্যে পর্যাপ্ত সময় দিতে হবে। কোন রাজনৈতিক সরকার নয়, অন্তরবর্তীকালীন সরকারই পারবে এই দেশকে সংস্কার করতে।

তিনি দাবি করেন, আওয়ামীলীগ সরকার যেসব জায়গায় তাদের কর্মী দিয়ে দখল করে রেখেছে, সেসব যায়গাগুলোতে সংস্কার করতে হবে। এজন্যে যতদিন সময় লাগে লাগুক তবুও সংস্কারের মাধ্যমে একটি নিরপেক্ষ সরকার গঠন করার আহবান জানান এলডিপি মহাসচিব ডক্টর রেদোয়ান আহমেদ।

এ সময় তিনি কোটা সংস্কার আন্দোলনে নিহত ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন, হাসিনা সরকারের পতনে কোনো রাজনৈতিক দলের অবদান নেই। এটি এদেশের সাধারণ ছাত্রদের অবদান।

তিনি বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকালে কুমিল্লার চান্দিনায় জনসমাবেশে বক্তব্য কালে এসব কথা বলেন।

সাবেক মন্ত্রী ও এলডিপি মহাসচিব ডক্টর রেদোয়ান আহমেদ দীর্ঘ দিন পর তার নির্বাচনী এলাকায় আগমন উপলক্ষে মহিচাইল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ‘ঐতিহাসিক প্রত্যাবর্তন’ শীর্ষক জনসমাবেশ ও গণ সংবর্ধনার আয়োজন করে এলডিপি কুমিল্লা জেলা শাখা।
এতে সভাপতিত্ব করেন, এল ডি পি কুমিল্লা জেলা শাখার সভাপতি একেএম শামসুল হক মাস্টার। অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যক্ষ মো: আবু তাহের, প্রভাষক সাইফুল ইসলাম, সাখাওয়াত হোসেন সাক্কু, রাজিব ভুইয়া সহ অন্যরা।

শুক্রবার, ১৬ আগস্ট ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

You might like