

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা :
চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর সভায় মেয়রের স্বেচ্ছাচারিতায় ব্যাপক অনিয়ম আর অব্যবস্থাপনায় সেবা বঞ্চিত হচ্ছে পৌরবাসী। বৃহস্পতিবার সরেজমিন পৌর নির্বাহী কর্মকর্তা শাহ আবু সুফিয়ানের সাথে কথা বলে অনিয়মের সত্যতা পাওয়া গেছে। পালিয়ে যাওয়া পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী দায়ীত্ব গ্রহণের পর একক স্বেচ্ছাচারিতা করে ৩৯ জন পরিচ্ছন্ন কর্মীকে নিয়োগ দিয়ে অর্থ বানিজ্যসহ নিজের ব্যাক্তিগত কাজে ও নিজের লাঠিয়ালবাহীনী তৈরি করেছে। যাদের মাস্টার রুলে কাজের সুযোগ দিয়ে পৌর সভার উন্নয়ন কর্মকান্ড না করে অর্থের অবচয় করা হয়েছে।

এছাড়া নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ৩৪ লাখ টাকা হাতিয়ে নিয়ে আরোও ৭ জনকে চাকুরিতে রাজস্ব খাতে নিয়েছে। এদিকে গত ৭আগষ্ট থেকে ১৩ আগষ্ট পর্যন্ত তিনটি চেকে সোনালী ব্যাংক ফরিদগঞ্জ শাখা থেকে ৫ লাখ টাকা উত্তোলণ করে নিয়েছে। এ বিষয়ে পৌর সভার কাউন্সিলররা ব্যাংক ম্যানেজারকে মৌখিক ভাবে পূর্বেই নিষেধ করেছিল। ব্যাংক ম্যানেজার সেই নিষেধাজ্ঞাকে উপেক্ষা করেই টাকা প্রদান করেছে।
বহৃস্পতিবার পৌর নির্বাহী কর্মকর্তা পৌর সভার ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন না করার জন্য ব্যাংক ম্যানেজারকে লিখিত ভাবে জানানো হয়েছে বলে জানান।
পৌর মেয়রের অনুপস্থিতিতে জন্ম সনদ, মৃত্যু সনদ, ট্রেড লাইন্সেসসহ নাগরিকদের সেবাগুলো পৌর নির্বাহী কর্মকর্তার সহি-স্বাক্ষরে স্বচল করা হয়েছে।
পৌরসভার মাস্টার রুলের কর্মী মোঃ বিল্লাল হোসেন, হান্নান ভূঁইয়া, রাশেদ আলমসহ ২৫ জন জানান, আমাদেরকে অন্যায়ভাবে মেয়র দায়ীত্ব গ্রহণের পর কোন প্রকার নোটিশ ছাড়াই চাকুরিচ্যুত করেছে। আমারা পরিবার –পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছি। আমাদেরকে পুন:বহাল করার জন্য আমারা জোর দাবী জানাচিছ। তারা আরও জানান, পৌর কর্মকর্তা কর্মচারীর মধ্যে কেউই রেহায় পায়নি মেয়রের পিটুনী থেকে। শূধু তাই নয়, জনস্বাস্থ্য প্রকৌশলী ও ঠিকাদার ,গাড়ীর ড্রাইভারকে চরম ভাবে লাঞ্চিত করার অভিযোগ রয়েছে। এক ড্রাইভারের পা ভেঙ্গে দেওয়ার ঘটনাও রয়েছে। এছাড়াও পত্রিকায় কোন রির্পোট করার সাহস পেত না সাংবাদিকরা । অটো চালকদের অতিরিক্ত লাইন্সেস ফি নির্ধারণ ও দুই শিশু শিক্ষার্থীসহ অভিভাবকদের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জুতা পেটা করার ঘটনায় দুটি সংবাদ দৈনিক ইত্তেফাকে ছাপানোর প্রেক্ষিতে জনৈক ইত্তেফাক সংবাদদাতার বিরুদ্ধে দুটি ছবি সম্বলিত ব্যানার দিয়ে জাড়ু– মিছিল বের করা হয় মাস্টার রুলের পৌর কর্মকর্তা ও কর্মচারীদের দিয়ে।
পৌর সভার সড়কের বাতি বিদ্যুতের লাইনসহ খুঁলে এনে পুরো পৌরসভাকে ভুতুড়ে পরিবেশ তৈরি করেছে। গুপচি টেন্ডারে পৌর বাজার ও বাস স্ট্যান্ড নিজের লোকদের উজাড়া দিয়েছে। রাস্তা-ঘাটের কাজগুলো নিজের মেয়েকে দিয়ে করার সুযোগ করে দিয়ে কোটি টাকা দূর্নীতি বরেছে। সরকার প্রদত্ত বিভিন্ন ভাতা নিজের মেয়েকে দিয়ে লাঠিয়াল বাহিনীর পরিবার পরিজনদের মধ্যে বিতরন করেছে। নাগরিক কিংবা পৌর সভার কর্মকর্তা /কর্মচারী কোন কথা বললেই নিজ হাতে পিটুনী দিতেন। ভয়ে কেউ মূখ খুলতে চায়নি।
পালিয়ে যাওয়া পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারীর মুঠো ফোনে একাধিকবার ফোন দিলে রিসিভ করে কথা না বলায় বক্তব্য দেওয়া সম্ভব হয়নি।
শনিবার, ১৭ আগস্ট ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়







